Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

West Bengal Weather Update: উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

West Bengal Weather
West Bengal Weather

 

কলকাতা, ২৭ আগস্ট : উত্তরবঙ্গের পাহাড়ি ও সীমান্তবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম, পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ থেকে ৮৫ শতাংশের মধ্যে থাকার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হতে পারে বাসিন্দাদের।

উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে বর্ষা। নেপাল ও ভুটান সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আবহাওয়া দফতর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে একটানা বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে প্রস্তুত থাকতে এবং সাধারণ মানুষকে আবহাওয়ার আপডেটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরও বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে।

উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুরেও স্থানীয়ভাবে মেঘ ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। খোলা জায়গায় কর্মরত মানুষ এবং কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

You might also like!