Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি

Suvendu and Sukanta are driving the steamroller.
Suvendu and Sukanta are driving the steamroller.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নেশামুক্তির বার্তা দিতে এবার রোড রোলার চালিয়ে নিষিদ্ধ নেশাদ্রব্য ধ্বংস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্ধার হওয়া বেআইনি মদের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার এমন কর্মসূচিতে এর আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে দেখা গিয়েছে। এবার একই ভূমিকায় দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকেও। বালুরঘাটে প্রায় ২ লক্ষ ফেনসিডিলের শিশি রোড রোলার চালিয়ে নষ্ট করা হয়। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 

দেশের তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে দেশে নেশা মুক্ত ভারত অভিযানের সূচনা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। বুধবার বালুরঘাটে সেই কর্মসূচিই পালন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশ সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে গত চার মাসে যে সব নেশাদ্রব্য বাজেয়াপ্ত হয়েছে, সে সবই রোলার চালিয়ে নষ্ট করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যে নেশামুক্ত ভারত অভিযান চালাচ্ছেন, তা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োপযোগী। আমরা সরকারে আসার পরে এ রকম প্রচুর নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছি। দক্ষিণ দিনাজপুরে বাংলাদেশ বর্ডারে আগে পুলিশ-বিএসএফের মধ্যে কোনও সমন্বয় ছিল না। কারণ, বিএসএফকে শত্রুপক্ষ হিসেবে দেখা হতো। গত চার মাসে যৌথ অভিযানে এই নেশাদ্রব্য উদ্ধার হয়েছে। আজ ২ লক্ষ ফেনসিডিল ধ্বংস করলাম। এটা প্রতীকী।’ মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, যাঁরা নেশাদ্রব্যের কারবারে জড়িত থাকবেন, তাঁদের আইন মেনে বছরের পর বছর জেলে থাকতে হবে। 

বুধবার বালুরঘাটে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। দুপুরে তাঁর সুকান্তের বাড়িতে যাওয়ার কথা। সেখানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। পরে বালুরঘাট বিমানবন্দরের কাজ পরিদর্শনে যাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, বালুরঘাটে মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। 

You might also like!