Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

4 weeks ago

WB Weather Forecast: শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

scattered rain in South Bengal on Friday
scattered rain in South Bengal on Friday

 

কলকাতা, ৪ সেপ্টেম্বর : আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে, তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। একই অবস্থা চলতে পারে সপ্তাহান্তে শনি এবং রবিবার। এরপর আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

এদিকে, শুক্রবার উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েকদিন এই দুর্যোগের প্রভাব বজায় থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে।

You might also like!