Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Panagarh Fire incident: পানাগড়ে স্কুটারের শোরুমে ভয়াবহ আগুন

Fire incident in a showroom of electic scooters in Panagarh
Fire incident in a showroom of electic scooters in Panagarh

 

পানাগড় : পানাগড়ে একটি দু-চাকার স্কুটারের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে একটি তিনতলা ভবনের নিচতলায় অবস্থিত ওই শোরুমে আচমকা আগুন লেগে যাওয়ায় মুহূর্তের মধ্যে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় পুরো বাড়িটি। এর ফলে বহুতলটির ওপরের তলাগুলিতে থাকা আবাসিকরা ভেতরে আটকে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিচতলার শোরুম থেকে হঠাৎই প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। দেখতে দেখতে আগুন দ্রুত ছড়াতে শুরু করে এবং ধোঁয়া ওপরের বাড়িটিতে ছড়িয়ে পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়। আতঙ্কে চিৎকার শুরু করেন আটকে থাকা পরিবারের সদস্যরা।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ধোঁয়ায় ঢেকে থাকা ভবনটি থেকে আটকে পড়া আবাসিকদের নিরাপদে বের করে আনার চেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।

You might also like!