Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

4 weeks ago

Farakka Rail Track Collapse: নতুন ফরাক্কায় ভূমিধস, নিয়ন্ত্রণ করা হবে একাধিক ট্রেন; ঘোষণা পূর্ব রেল কর্তৃপক্ষের

Rail track subsidence hits Farakka again, over 20 trains cancelled
Rail track subsidence hits Farakka again, over 20 trains cancelled

 

কলকাতা, ৪ সেপ্টেম্বর  : নতুন ফরাক্কা এলাকায় ভূমিধসের জেরে মালদা ডিভিশনে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ জারি করল রেল। এর ফলে শুক্রবার, ৪ সেপ্টেম্বর যাত্রা শুরু করার কথা থাকা একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে একটি সাপ্তাহিক এক্সপ্রেসকে ঘুরপথে চালানো হবে।পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে যে, ৪ সেপ্টেম্বরের যাত্রার জন্য হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস (১২০৪১/১২০৪২) বাতিল করা হয়েছে। বাতিলের ওই তালিকায় রয়েছে কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস (১৩১৬১), হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (১৩০১১) এবং শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস (১৩১৪১)।

এ ছাড়াও বাতিল করা হয়েছে হাওড়া-মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (১৩৪৬৫/১৩৪৬৬) এবং মালদা টাউন-আজিমগঞ্জ প্যাসেঞ্জার (৫৩০২৮)। অন্যদিকে, মালদা টাউন-আনন্দ বিহার টার্মিনাল সাপ্তাহিক এক্সপ্রেস (১৩৪২৯)-এর ৪ সেপ্টেম্বরের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ট্রেনটি একলাখি-কুমেদপুর-কাটিহার-মন্সি-মুঙ্গের-কিউল হয়ে ঘুরপথে আপাতত চলবে। নতুন ফরাক্কায় ভূমিধসের কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে এই নিয়ন্ত্রণ বজায় থাকবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

You might also like!