West Bengal

3 years ago

কেষ্টর মেয়ের পর এ বার ভাগ্নেকে তলব করা হল জিজ্ঞাসাবাদের জন্য

Anubrata Mondal
Anubrata Mondal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরু পাচার মামলায়  এবার ডাক পড়ল কেষ্টর ভাগ্নে রাজা ঘোষের। বুধবার সকালে রাজার বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়ে আসেন সিবিআই আধিকারিকেরা। 

 রাজা এক সময় বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন। বোলপুরে রাজা এবং তাঁর স্ত্রী পারমিতার নামে একটি চালকলও রয়েছে। আগে শান্তিনিকেতনের গুরুপল্লিতে থাকতেন রাজার। বর্তমানে তিনি থাকেন বোলপুরের কাছারিপট্টি এলাকায়। রাজাকে নোটিস দেওয়ার পাশাপাশি, বোলপুরের অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রারের (এডিএসআর) অফিস থেকে ওই এলাকায় অনুব্রত এবং তাঁর মেয়ের নামে জমিজমা সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবারই গরু পাচার মামলায় ধৃত অনুব্রতের মেয়ে সুকন্যার সংস্থাকে নোটিস দিয়েছে সিবিআই। সূত্রের খবর, আগামী সোমবারের মধ্যে এএনএম অ্যাগ্রোকেম নামে ওই সংস্থাটির দুই ডিরেক্টর সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎবরণ গায়েনকে সমস্ত নথি জমা করতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একইসঙ্গে নানুরের এডিএসআর অফিস থেকেও ওই এলাকায় দু’টি জমি কেনাবেচা সংক্রান্ত তথ্যও চেয়ে পাঠানো হয়েছে। 

You might also like!