West Bengal

5 hours ago

Alliance Jute Mill: দীর্ঘ ৬ মাস পর বুধবার থেকেই খুলছে ব্যারাকপুরের অ্যালায়েন্স জুটমিল, খুশির হাওয়া শিল্পাঞ্চলে

Alliance Jute Mill is open today
Alliance Jute Mill is open today

 

কলকাতা, ১৭ জুন : দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর বুধবার থেকেই পুনরায় উৎপাদন শুরু হতে চলেছে ব্যারাকপুরের অ্যালায়েন্স জুটমিলে। মিল খোলার এই সিদ্ধান্তের ফলে পুনরায় কাজে ফিরছেন কয়েক হাজার শ্রমিক। স্বাভাবিকভাবেই জুটমিলটি খোলায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে খুশির হাওয়া বয়ে এনেছে। মিল খোলার প্রসঙ্গে সরকারের তরফে শ্রমমন্ত্রী একটি সৌহার্দ্যপূর্ণ শিল্প পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন, যেখানে শ্রমিক কল্যাণের পাশাপাশি শিল্পের উন্নতিও সমান্তরালভাবে এগিয়ে চলতে পারে।

​উল্লেখ্য, বিগত ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে ব্যারাকপুরের সংশ্লিষ্ট অ্যালায়েন্স জুট মিলস (লিজ) বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ২০০০ শ্রমিক সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছিলেন। এরপর সমস্যা সমাধানে মঙ্গলবার কলকাতার নব মহাকরণে শ্রম বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে এবং প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে মালিকপক্ষ ও কর্মরত শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। এই ত্রিপাক্ষিক বৈঠকে বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার এবং শ্রম কমিশনারেটের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ​বৈঠকে জুটমিলের উদ্ভূত সমস্যাগুলির স্থায়ী সমাধানে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বুধবার থেকেই মিলের চাকা পুনরায় ঘুরবে এবং শ্রমিকরা কাজে যোগ দেবেন।

You might also like!