Game

1 hour ago

FIFA World Cup 2026: কলম্বিয়ার কাছে হারল উজবেকিস্তান

Uzbekistan vs Colombia, FIFA World Cup 2026
Uzbekistan vs Colombia, FIFA World Cup 2026

 

কলকাতা, ১৮ জুন : প্রথমবার বিশ্বকাপ খেলছে এশিয়ার দেশ উজবেকিস্তান। গ্রুপ 'কে'-তে তাদের প্রথম ম্যাচটি ছিল দক্ষিণ আমেরিকার শক্তিশালী দেশ কলম্বিয়ার বিরুদ্ধে। তবে কলম্বিয়ার থেকে র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা উজবেকিস্তান ম্যাচে লড়াই করলেও জয় পায়নি। বৃহস্পতিবার কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরে গেছে উজবেকিস্তান। প্রথমার্ধে কলম্বিয়া এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে উজবেকিস্তান। তবে গোল খেয়ে ৫ মিনিট পর আবারও গোল করে এগিয়ে যায় কলম্বিয়া। আর বাড়ানো সময়ে কলম্বিয়া আরেকটি গোল করলে ৩-১এ ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযানটা ভালোভাবেই শুরু করল। কলম্বিয়ার হয়ে গোল তিনটি করেন দানিয়েল মুনিয়োস, দিয়াস ও হামিন্তন কাম্পাস। আর উজবেকিস্তানের হয়ে একমাত্র গোলটি করেন আব্বোসবেক ফয়জুল্লায়েভ। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়াই। তবে ম্যাচের মাঝে মাঝে আক্রমণে গেছে উজবেকিস্তানও। ম্যাচে ৭২ শতাংশ বল একাই নিজেদের দখলে রেখেছে কলম্বিয়া। আর ২৮ শতাংশ বল দখলে ছিল উজবেকিস্তানের।

You might also like!