দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাজেট অধিবেশন শুরুর আগেই বিধানসভায় তৃণমূলের মূল শিবির ও বিদ্রোহী বিধায়কদের আসন-বিন্যাস নিয়ে তৈরি হওয়া জট কাটাল বিধানসভা সচিবালয়। সূত্রের খবর, দীর্ঘ আলোচনা ও প্রশাসনিক প্রস্তুতির পর দুই পক্ষের বিধায়কদের বসার ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে।পাশাপাশি প্রবীণ দুই বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ও প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কেও প্রথম সারিতে বসার ব্যবস্থা করা হয়েছে।আবার যেহেতু বিরোধী দলনেতা নিয়ে হাই কোর্ট এখনও কোনও নির্দেশ দেয়নি তাই এখনই ঋতব্রতদের সভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হচ্ছে না। বিরোধী দলনেতা জানান, “সভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে তাঁরা তৈরি। বিধানসভায় তাঁরাই প্রকৃত তৃণমূল, সংখ্যা দিয়ে তা প্রমাণ করে দেবেন।” তবে বিদ্রোহী বিধায়কদের একাংশ এনসিপিআইতে যোগ দেওয়ার পক্ষে থাকলেও অধিকাংশ এর বিরোধী। তাই সাংসদরা এনসিপিআইতে যোগ দিলেও বিদ্রোহী বিধায়করা সেই পথে হাঁটবে না বলেই সূত্রের খবর। আদালত কী নির্দেশ দেয় তার জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা।
উল্লেখ্য, আজ, বৃহস্পতিবার রাজ্যপাল আর এন রবির ভাষণ দিয়ে আজ শুরু হবে বাজেট অধিবেশন। ২২ জুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এ দিন এগারোটা থেকে শুরু হবে বাজেটশ অধিবেশন। তার প্রস্তুতি তুঙ্গে বিধানসভায়।
