Country

1 hour ago

PM-KISAN and welfare schemes: কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও সমৃদ্ধির মূল ভিত্তি, প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ১১ জুন : দেশের অন্নদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও সমৃদ্ধির মূল ভিত্তি। প্রধানমন্ত্রী মোদী এদিন উল্লেখ করেন, "আমাদের কৃষক ভাই-বোনেরা দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও সমৃদ্ধির মূল ভিত্তি। তাঁদের জীবন যথাসম্ভব সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে আমাদের সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 'পিএম-কিসান সম্মান নিধি' এবং 'ফসল বিমা যোজনা'-র মতো উদ্যোগগুলো কেবল তাঁদের আয়কেই সুরক্ষিত করছে না, বরং কৃষিক্ষেত্রকেও আরও শক্তিশালী করে তুলছে। 'পিএম-কুসুম যোজনা'-র মাধ্যমে তাঁরা কৃষিকাজে সৌরশক্তির সুবিধা পাচ্ছেন এবং এর ফলে চাষাবাদের খরচও কমে আসছে।

You might also like!