Game

1 hour ago

FIFA World Cup: বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত বিশ্বকাপ শুরুর অপেক্ষায়

FIFA World Cup
FIFA World Cup

 

কলকাতা, ১১জুন : মাঠের ফুটবলকে ছাপিয়ে বাইরের নানা বিতর্কের মধ্যে এই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আসরগুলোর একটিতেও পরিণত হয়েছে। অপেক্ষার পালা শেষ হয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ এবার শুরুর অপেক্ষায়। এক মাসের বেশি সময় ধরে ফুটবল উন্মাদনায় বুঁদ হয়ে থাকবে বিশ্ব ফুটবল। এবারই প্রথম যৌথভাবে তিনটি দেশে হতে যাচ্ছে বিশ্বকাপ। প্রথমবার অংশ নিচ্ছে ৪৮টি দল। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত খেলা হবে ১৬টি শহরে- যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর তিনটি ও কানাডার দুটি। ম্যাচ হবে মোট ১০৪টি। এবারের বিশ্বকাপ রেকর্ড ৩৯ দিন ধরে চলবে। ২০২২ সালে কাতারে হয়েছিল ২৯ দিন, ২০১৪ ও ২০১৮ সালে ৩২ দিন। ৪৮টি দলকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল ও তৃতীয় হওয়া সেরা আটটি দল নিয়ে হবে ৩২ দলের নকআউট পর্ব। এরপর যথারীতি শেষ ষোলো, কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল। বিশ্বকাপ শুরুর সেই শুভক্ষন বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিট। মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মেক্সিকো। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল শেষে চূড়ান্ত হবে বিজয়ী।

You might also like!