
কলকাতা,১১ জুন : উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের যাত্রা শুরু হলো। নির্ঘুম রাতে খেলা দেখার উত্তেজনা ফিরে এলো আবার। আর্জেন্টিনা না ব্রাজিল? ফ্রান্স না স্পেন? উত্তর পাওয়া যাবে ১৯ জুলাই। তার আগে জেনে নেওয়া যাক বিশ্বকাপের শক্তিশালী দলের শক্তি ও দুর্বলতা।
**দেশ : ব্রাজিল
ফিফা র্যাংকিং : ৬
বিশ্বকাপে অংশগ্রহণ : এ নিয়ে ২৩ বার
সেরা ফল : ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ আসরে চ্যাম্পিয়ন
শক্তি : বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ ও সৃজনশীল ফুটবল
দুর্বলতা : শক্তিশালী দলের বিপক্ষে রক্ষণে হঠাৎ খেই হারিয়ে ফেলা
সম্ভাবনা : চ্যাম্পিয়ন হতে পারে।
**দেশ : জার্মানি
ফিফা র্যাংকিং : ১০
বিশ্বকাপে অংশগ্রহণ : এ নিয়ে ২১ বার
সেরা ফল : ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪ আসরে চ্যাম্পিয়ন
শক্তি : শক্তিশালী বেঞ্চ ও ট্যাকটিক্যাল দক্ষতা
দুর্বলতা : ধারাবাহিকতার অভাব
সম্ভাবনা : সেমিফাইনাল পর্যন্ত
**দেশ : নেদারল্যান্ডস
ফিফা র্যাংকিং : ৭
বিশ্বকাপে অংশগ্রহণ : এ নিয়ে ১২ বার
সেরা ফল : ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ আসরে রানার্সআপ
শক্তি : বল দখলে দক্ষতা
দুর্বলতা : চাপের মুখে সেরাটা খেলতে না পারা
সম্ভাবনা : সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে।
**দেশ : স্পেন
ফিফা র্যাংকিং : ২
বিশ্বকাপে অংশগ্রহণ : এ নিয়ে ১৬ বার
সেরা ফল : ২০১০ আসরে চ্যাম্পিয়ন
শক্তি : বল দখলে আধিপত্য ও তরুণ প্রতিভা
দুর্বলতা : আক্রমণভাগে অভিজ্ঞতার ঘাটতি
সম্ভাবনা : শিরোপার অন্যতম দাবিদার
**দেশ : ফ্রান্স
ফিফা র্যাংকিং : ১
বিশ্বকাপে অংশগ্রহণ : এ নিয়ে ১৭ বার
সেরা ফল : ১৯৯৮ ও ২০১৮ আসরে চ্যাম্পিয়ন
শক্তি : দুর্দান্ত আক্রমণভাগ ও শক্তিশালী বেঞ্চ
দুর্বলতা : কখনো কখনো দলীয় সমন্বয়ে সমস্যা দেখা
দেয়
সম্ভাবনা : চ্যাম্পিয়ন হতে পারে।
**দেশ : আর্জেন্টিনা
ফিফা র্যাংকিং : ৩
বিশ্বকাপে অংশগ্রহণ : এ নিয়ে
১৯ বার
সেরা ফল : ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ আসরে চ্যাম্পিয়ন
শক্তি : ভারসাম্যপূর্ণ দল এবং শক্তিশালী আক্রমণভাগ
দুর্বলতা : ফেভারিট হওয়ার চাপ।
সম্ভাবনা : শিরোপার দাবিদার।
**দেশ : পর্তুগাল
ফিফা র্যাংকিং : ৫
বিশ্বকাপে অংশগ্রহণ : এ নিয়ে নয়বার
সেরা ফল : ১৯৬৬ আসরে তৃতীয়
শক্তি : শক্তিশালী আক্রমণভাগ ও অভিজ্ঞ খেলোয়াড়
দুর্বলতা : রক্ষণে সমন্বয় কম
সম্ভাবনা : সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে।
**দেশ : ইংল্যান্ড
ফিফা র্যাংকিং : ৪
বিশ্বকাপে অংশগ্রহণ : এ নিয়ে ১৭ বার
সেরা ফল : ১৯৬৬ আসরে চ্যাম্পিয়ন
শক্তি : শক্তিশালী স্কোয়াড ও
দারুণ সমন্বয়
দুর্বলতা : চাপের ম্যাচে ব্যর্থতার ইতিহাস।
সম্ভাবনা : শিরোপার অন্যতম দাবিদার।
