kolkata

1 hour ago

Abhishek Banerjee's PA: গ্রেপ্তারির আশঙ্কায় ফের হাই কোর্টে সুমিত রায়, শুক্রবার শুনানির ইঙ্গিত

Abhishek Banerjee's PA  Sumit Roy
Abhishek Banerjee's PA Sumit Roy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারির আশঙ্কার মধ্যেই ফের আদালতের শরণাপন্ন হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর ব্যক্তিগত সহকারী সুমিত রায়। আগাম জামিনের আবেদন দ্রুত শুনানির জন্য তাঁর আইনজীবী কলকাতা হাই কোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন। সূত্রের খবর, বিচারপতি মৌখিকভাবে জানিয়েছেন যে, শুক্রবার মামলাটির শুনানি হতে পারে। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার আগাম জামিনের আবেদন সংক্রান্ত বিষয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন সুমিত রায়ের আইনজীবী। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়েছে, ফলে মামলাকে ঘিরে আইনি চাপ আরও বেড়েছে। 

জমি দুর্নীতি, নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে সুমিতের নামে। সে সবের তদন্তে নেমে মেদিনীপুর জেলা পুলিশের স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শালবনি থানার পুলিশ তাঁর খোঁজ শুরু করলেই বেপাত্তা হয়ে যান তিনি। পুলিশের আবেদনে মেদিনীপুর আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও লুক আউট নোটিস জারি করা মাত্র সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী। সুমিতের হয়ে আগাম জামিনের আবেদন জানান। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দ্রুত শুনানির আবেদন জানানো হলে অবশ্য তিনি খারিজ করে দেন। তারপর ফের এ দিন জয় সেনগুপ্তর দৃষ্টি আর্কষণ করা হয়েছে। শুক্রবার শুনানি হতে পারে বলে খবর। 

উল্লেখ্য, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, এই মুহূর্তে জেলবন্দি সুজয় হাজরাকে গ্রেপ্তারের পরই উঠে আসে সুমিতের নাম। অভিযোগ, ছাব্বিশের ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে। এ ছাড়া শালবনিতে একটি জমি দুর্নীতি মামলাতেও অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুমিতের। এ সব অভিযোগ পেয়ে সুমিতের খোঁজে শালবনি থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয়। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও সুমিতকে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, মোবাইল টাওয়ারের লোকেশন ধরেই অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা।তারপর থেকে এখনও অধার অভিষেরকের আপ্ত সহায়ক। 

You might also like!