kolkata

1 hour ago

Calcultta HC: ঋতব্রতই বিরোধী দলনেতা, অধ্যক্ষের সিদ্ধান্তে সিলমোহর হাইকোর্টের

Ritabrata Banerjee remains Leader of Opposition for now
Ritabrata Banerjee remains Leader of Opposition for now

 

কলকাতা, ১৮ জুন : অধ্যক্ষ রথীন্দ্র বোসের সিদ্ধান্তে সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা বেছে নেওয়ার সিদ্ধান্তে কোনও ভুল নেই বলেই জানিয়ে দিয়েছে হাইকোর্ট। বিধানসভার বিরোধী দলনেতার পদ সংক্রান্ত মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি কলকাতা হাই কোর্ট। আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই থাকছেন বিরোধী দলনেতার পদে।

অধ্যক্ষ রথীন্দ্র বোসের সিদ্ধান্তই আপাতত বহাল থাকছে। স্পিকারের সিদ্ধান্তের উপর বৃহস্পতিবার কোনও হস্তক্ষেপ করল না হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও জানিয়েছেন, আগামী ২৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য, বিরোধী দলনেতা হিসাবে বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিল তৃণমূল। কিন্তু বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু ওই প্রস্তাব কার্যকর করেননি। তিনি বিদ্রোহী তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করেন। স্পিকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন শোভনদেব। বুধবার ওই মামলার শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।

You might also like!