Game

1 hour ago

Jaspal Rana Dies At 49: ৪৯ বছর বয়সে প্রয়াত প্রখ্যাত শুটার ও কোচ জসপাল রানা

Manu Bhaker's coach Jaspal Rana dead
Manu Bhaker's coach Jaspal Rana dead

 

নয়াদিল্লি, ১২ জুন : ভারতীয় শুটিংয়ের কিংবদন্তি, প্রখ্যাত কোচ, দ্রোণাচার্য পুরস্কারজয়ী এবং এশিয়ান গেমসে সোনাজয়ী শুটার জসপাল রানা শুক্রবার ৪৯ বছর বয়সে মারা গিয়েছেন। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় রাইফেল শুটিং অ্যাসোসিয়েশন। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ার পর দিল্লির ম্যাক্স হাসপাতালে জসপাল রানার হার্টের একটি অস্ত্রোপচার করা হয় এবং স্টেন্ট বসানো হয়। তিনি ভারতীয় পিস্তল শুটারদের হাই-পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করছিলেন। একজন সফল শুটার এবং ভারতীয় শুটিংয়ের একাধিক প্রজন্মের পথপ্রদর্শক হিসেবে উত্তরাধিকার রেখে গেলেন তিনি। 

ভারতীয় শুটিংয়ের কিংবদন্তি, প্রখ্যাত কোচ, দ্রোণাচার্য পুরস্কারজয়ী জসপাল রানা শুক্রবার ৪৯ বছর বয়সে মারা গিয়েছেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে জানান, জশপাল রানা জীর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর এই চলে যাওয়া ভারতীয় ক্রীড়াজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। শুটিংয়ে তাঁর অসাধারণ সব সাফল্যের মধ্য দিয়ে তিনি দেশের জন্য বিপুল গৌরব বয়ে নিয়ে এসেছিলেন। মেন্টর হিসেবে তরুণ ক্রীড়াবিদদের অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গড়ে তুলতে এবং সঠিক পথ দেখাতেও তাঁর অবদান ছিল সমান প্রশংসনীয়। শ্রেষ্ঠত্ব, শৃঙ্খলা এবং ক্রীড়াজগতের প্রতি তাঁর অবিচল দায়বদ্ধতা ও সেবা তাঁকে সকলের গভীর শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। শোকের এই কঠিন মুহূর্তে আমার সমবেদনা রইলো তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সমগ্র ক্রীড়া মহলের প্রতি। ওম শান্তি। 

You might also like!