
কলকাতা, ১৭ জুন : গঙ্গার ঘাটগুলিকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার সাতসকালে কলকাতার ঐতিহাসিক বাগবাজারের ‘মায়ের ঘাটে’ আচমকাই স্বচ্ছতা অভিযানে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মন্ত্রীদের সঙ্গে নিয়ে নিজেই গঙ্গার ঘাট পরিষ্কারের কাজে হাত লাগান তিনি।
এদিন সকালে মুখ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে শুধু পরিদর্শনই নয়, গঙ্গার ঘাট সাফাই অভিযানে অগ্রণী ভূমিকা নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁর সঙ্গে এই বিশেষ স্বচ্ছতা অভিযানে শামিল হয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।
নবান্ন সূত্রে খবর, কলকাতার ঐতিহ্যবাহী গঙ্গার ঘাটগুলির সৌন্দর্য্যায়ন এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে রাজ্য সরকার একটি বিশেষ রূপরেখা তৈরি করেছে। তারই অঙ্গ হিসেবে এদিন বাগবাজারের মায়ের ঘাট থেকে এই অভিযানের সূচনা হলো। মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা ঘাট চত্বরের আবর্জনা পরিষ্কারের পাশাপাশি গঙ্গাকে দূষণমুক্ত রাখার বিষয়েও জোর দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানানো হয়, গঙ্গার ঘাটগুলি পরিষ্কার রাখা কেবল প্রশাসনের একার কাজ নয়, সাধারণ মানুষকেও এই বিষয়ে সচেতন হতে হবে। আগামী দিনে শহরের অন্যান্য ঘাটেও এই ধরনের পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে।
Cleanliness is the cornerstone of a vibrant & welcoming City. As the much awaited occasion of the International Yoga Day approaches, Kolkata being the host of the Showpiece Event, the City of Joy is undergoing a cleanliness drive.
— Suvendu Adhikari (@SuvenduWB) June 17, 2026
I’m pleased to share moments from the ‘Swachhta… pic.twitter.com/BcPW3bFogX
