Game

1 hour ago

FIFA World Cup 2026: শেষ মুহূর্তের গোলে পানামাকে হারালো ঘানা

Ghana beat Panama 1-0 in World Cup opener
Ghana beat Panama 1-0 in World Cup opener

 

কলকাতা, ১৮ জুন : কানাডার টরন্টোতে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর ম্যাচে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকির জয়সূচক গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় তুলে নিল আফ্রিকার প্রতিনিধি ঘানা।

প্রথমার্ধে পানামা কয়েকটি আক্রমণ গড়ে তুললেও, ঘানার রক্ষণভাগ ছিল দৃঢ়। অন্যদিকে কামালদীন সুলেমানা ও আর্নেস্ট নুয়ামাহর নেতৃত্বে ঘানাও প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার চেষ্টা চালায়, তবে আক্রমণ করে কোন দলই সফলতা পায়নি। ফলে গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে ম্যাচে দুই দলের মধ্যে তীব্র লড়াই দেখা যায়। পানামা কয়েকবার ঘানার বক্সে আক্রমণ করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। অন্যদিকে ঘানাও আক্রমণে ধার বাড়ালেও ম্যাচের অধিকাংশ সময় প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়।

যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে, ঠিক তখনই আসে নাটকীয় মুহূর্ত। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় ঘানা। পানামার বিপক্ষে ১-০ ব্যবধানের নাটকীয় জয় দিয়ে যাত্রা শুরু করল ঘানা।

You might also like!