West Bengal

1 week ago

Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর

BJP leader's wife uses 'Annapurna Bhandar' funds for road repair work
BJP leader's wife uses 'Annapurna Bhandar' funds for road repair work

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। খানাখন্দে ভরা পথে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। গ্রামের মানুষের এই সমস্যার কথা জানতে পেরেই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন এক বিজেপি নেতার স্ত্রী। রাস্তা মেরামতের কাজে সাহায্যের জন্য ‘নরেন্দ্র মোদির সেবা সংকল্প অভিযান’-এ নিজের দু’মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দান করলেন তিনি।  ওই অর্থ দিয়ে বাঁকুড়ার সোনামুখী বিধানসভার ধুলায় অঞ্চলের কামারগড়ে গ্রামের প্রায় ৪০০ মিটার রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তার কাজে ইতিমধ্যেই ৭ ট্রাক্টর মোরাম আনা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা মাথায় রেখে এই উদ্যোগ ঘিরে এলাকায় শুরু হয়েছে আলোচনা। 

সোনামুখী বিধানসভার ২ নম্বর মণ্ডলের বিজেপির যুব মোর্চার সভাপতি দেবশংকর ঘোষ। আর্থিক অবস্থা মোটেই ভালো নয়। সম্প্রতি এলাকার কয়েকজন তাঁর কাছে যান রাস্তার সমস্যার কথা জানাতে। সবটা জানার পর তাঁর স্ত্রী মাম্পি এগিয়ে যান। আর্থিক অবস্থা মোটেই ভালো নয়। কিন্তু ইচ্ছে থাকলেই যে উপায় হয়। বধূ সিদ্ধান্ত নেন ২ মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা রাস্তা মেরামতির কাজে খরচ করার। এপ্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’ চলছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই সরকারি প্রকল্পে পাওয়া অর্থ জনকল্যাণের কাজে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামের রাস্তার সমস্যার কথা মাথায় রেখে মোরাম ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিজেপির কথায়, দলের কর্মীর পরিবারের এই উদ্যোগই দেখিয়ে দিল কীভাবে সরকারি সহায়তা কীভাবে অন্যের কল্যাণেও ব্যবহার করা যায়। শুধু ইচ্ছে থাকা দরকার। তবে এই অর্থ দানের বিষয়টি নিয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

You might also like!