Breaking News
 
SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা

 

Iran Strikes Israel Again: ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হানা ইরানের, সংঘর্ষবিরতির পর এই প্রথম প্রত্যাঘাত

Israel hits Iran with air strikes
Israel hits Iran with air strikes

 

জেরুজালেম, ৮ জুন : ফের অশান্তির বাতাবরণ পশ্চিম এশিয়ায়। ইরানের নিশানায় আবারও ইজরায়েল। রবিবার রাতে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। গত এপ্রিলে এই দুই দেশের মধ্যে যে সংঘর্ষবিরতি হয়েছিল, তার পর এই প্রথম হামলা চালানো হল। ইরান জানিয়েছে, লেবাননের রাজধানী বেইরুটে ইজরায়েলের আক্রমণের প্রতিবাদেই পাল্টা হামলা চালানো হয়েছে।

লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ইজরায়েলের নিশানায় রয়েছে। প্রায়ই তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। ইরান পাল্টা জবাব দিল রবিবার। ইরানের ক্ষেপণাস্ত্র অবশ্য ইজরায়েলের ক্ষতি করতে পারেনি। আকাশেই তা প্রতিহত করা হয়েছে। তেহরানের দাবি, ইজরায়েলের নাজারেথের কাছে রামাত ডেভিড বায়ুসেনা ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। আবার ইজরায়েলের বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা সঠিক সময়ে চিহ্নিত করে এবং নির্দিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে তা প্রতিহত করা হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…