Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

2 weeks ago

Bengal Weather Forecast: বৃষ্টির বিরতিতে দক্ষিণবঙ্গে আর্দ্রতার অস্বস্তি, ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরে

Bengal Weather Forecast
Bengal Weather Forecast

 

কলকাতা, ১৬ সেপ্টেম্বর : বৃষ্টির বিরতিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও ফিরেছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা ও বঙ্গোপসাগরে বায়ুমণ্ডলীয় পরিস্থিতির জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার দুই ভিন্ন রূপ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে ভারী বর্ষণ জারি থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তির পর ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টি বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কম থাকলেও উত্তরবঙ্গে বর্ষণ অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তরের পাহাড়ি ও তরাই-ডুয়ার্স অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

You might also like!