Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Baruipur Bomb Recovery: বারুইপুরে রাস্তার পাশে বোমা উদ্ধার, চাঞ্চল্য ছড়ালো টাঙ্গারবেড়িয়ায়

Baruipur Bomb Rescue
Baruipur Bomb Rescue

 

বারুইপুর, ১৮ আগস্ট : রাস্তার পাশে বোমা পড়ে থাকায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত টাঙ্গারবেড়িয়া এলাকায়। কালাবরু–ঘুটিয়ারি শরীফ রোডের টাঙ্গারবেড়িয়ার ৮৩ নম্বর বুথ সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সকালে রাস্তার পাশে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর খবর দেওয়া হয় বারুইপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে। তবে কে বা কারা বোমাটি সেখানে রেখে গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া বোমাটি কী ধরনের এবং এর সঙ্গে কোনও অপরাধমূলক ঘটনার যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। রাস্তার পাশে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

You might also like!