Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 month ago

Asansol Durga Squad Force : আসানসোলেও এবার ‘রোমিওদের যম’! পুজোর আগেই রাস্তায় ‘দুর্গা স্কোয়াড’, উদ্বোধনে অগ্নিমিত্রা

Agnimitra Paul at the inauguration of the Asansol 'Durga Suraksha Squad'
Agnimitra Paul at the inauguration of the Asansol 'Durga Suraksha Squad'

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই নারী নিরাপত্তা ও ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিয়েছে সরকার। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতায় ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ চালু করা হয়েছিল। এবার সেই উদ্যোগের সম্প্রসারণ হল আসানসোলেও। শহরের অলিগলি থেকে ব্যস্ত রাজপথ, সর্বত্র ২৪ ঘণ্টা বাইক ও স্কুটিতে টহল দেবে মহিলা পুলিশকর্মীদের নিয়ে গঠিত এই বিশেষ বাহিনী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মহিলাদের উত্যক্ত করা ‘রোমিও’দের বিরুদ্ধে নজরদারি চালানোর পাশাপাশি শহরে নারী নিরাপত্তা আরও জোরদার করাই এই বাহিনীর মূল লক্ষ্য। 

সোমবার আসানসোল পুলিশ লাইনের শরৎ মঞ্চে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সঙ্গে ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার, জেলা শাসক এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা। ​প্রাথমিক পর্যায়ে ১০টি বাইক ও স্কুটি নিয়ে এই আর্মড মহিলা স্কোয়াড পুরো জেলায় টহল দেবে, যাতে রাস্তায় কোনো নারী নির্যাতন বা শ্লীলতাহানির ঘটনা না ঘটে। যে কোনও সমস্যায় পড়লে ১০০ বা ১১২ নম্বরে ফোন করে সাহায্য নিতে পারবেন। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “আসানসোলেও আজ থেকে শুরু হয়ে গেল দুর্গা স্কোয়াড। মা দুর্গা আসার আগেই দুর্গারা রাস্তায় নেমে পড়লেন। নারী নিরাপত্তায় থানায় থানায় হেল্পডেস্ক নম্বর চালু রয়েছে। মহালয়ায় দেবীপক্ষের সূচনাকালেও একাধিক কর্মসূচির ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী।” 

নারী হেনস্তায় ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি আগেই দিয়েছে শুভেন্দু প্রশাসন। রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই ‘রোমিও’দের জেলযাত্রা হবে। মহিলাদের রক্ষা করতে চলতি মাসের ২ তারিখ ঘোষণা করা হয়েছে ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’-এর। এছাড়া প্রতিটি থানায় সাইবার হেল্পডেস্কও চালু করা হয়েছে রাজ্য সরকারের। এই অভিযানে মোটরবাইকে চড়ে পথেঘাটে টহল দেবেন মহিলা পুলিশকর্মীরা। মহিলাদের রাস্তায় কেউ উত্যক্ত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা করবে দুর্গাসুরক্ষা স্কোয়াড। কলকাতার পর এবার আসানসোলের রাস্তাতেও ২৪ ঘণ্টার নজরদারি চালাবে মহিলা পুলিশের ‘দুর্গা’ বাহিনী। 

You might also like!