Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

3 weeks ago

CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   জিটিএ দুর্নীতি নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। প্রয়োজন হলে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করা হবে, এমনকি গ্রেপ্তারও করা হতে পারে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের উন্নয়নই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলেও এদিন স্পষ্ট করেন শুভেন্দু। সেই লক্ষ্যে দুর্নীতি বা অনিয়ম কোনওভাবেই বরদাস্ত করা হবে না। একইসঙ্গে জিটিএর বাজেট দ্বিগুণ করার কথাও বৈঠকে জানান তিনি। পাহাড়ে উন্নয়নের গতি বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠক থেকে কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ তৈরির বিষয়েও সুখবর দেন শুভেন্দু অধিকারী। মেডিক্যাল কলেজ নির্মাণের জন্য শীঘ্রই ভূমিপুজো করা হবে বলে জানান তিনি।  

এদিন উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কপ্টারে তাঁর কালিম্পং যাওয়ার কথা ছিল। কিন্তু কালিম্পং যাওয়ার পথে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকায় পাহাড়ি এলাকায় চপার অবতরণে সমস্যা হয়। বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কাটার পর তা ফিরে যায় শিলিগুড়িতে। সেখানে উত্তরকন্যায় আগের পরিকল্পনামতো প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সে আধিকারিকদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

রাজ্যে পালাবদলের পরেই জিটিএ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রথমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাহাড় সমস্যার স্থায়ী সমাধান হবে, সেই বার্তা দিয়েছিলেন তিনি। জিটিএ দুর্নীতি নিয়েও সরব হয়েছিলেন শাহ। পাহাড়ে সেসময়ই প্রশাসক বসানোর বিষয়টি ঠিক হয়েছিল। এবার সেই প্রশাসক কাজ শুরু করলেন। এদিন উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরের ভারী বৃষ্টি, ধস-সহ তিস্তার অবস্থা ছাড়াও মালদহের বন্যা পরিস্থিতি নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর।

এদিন আরও একবার জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিগত তৃণমূল সরকারের আমলে জিটিএ-তে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এদিন আরও একবার সেই বিষয়ে সরব হন মুখ্যমন্ত্রী। জিটিএ-তে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “১১ বোর্ডের টাকা নয়ছয় হয়েছে। পাহাড়ে পানীয় জল, শিক্ষক দুর্নীতি থেকে একাধিক দুর্নীতি হয়েছে। টাকা লুট হয়েছে।” তাঁর হুঁশিয়ারি, “দুর্নীতির ইস্যুতে তদন্ত হবে। এফআইআরও হবে। গ্রেপ্তারিও হবে।” শুধু তাই নয়, লুটের টাকা ফেরত নেওয়া হবে। সেই কথাও জোর গলায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

You might also like!