Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Similipal National Park: উড়িষ্যার সিমলিপাল জাতীয় উদ্যান, অভয়ারণ্যের সেরা ঠিকানা! রইল বিস্তারিত তথ্য

Similipal National Park
Similipal National Park

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  উড়িষ্যা মানে শুধু পুরী,গোপালপুর বা দারিংবাড়ি নয়। উড়িষ্যায় আছে অজস্র ভালো ভালো বেড়ানোর জায়গা। অবশ্যই সিমলিপাল অভয়ারণ্য তারমধ্যে অন্যতম। প্রায় ২৭৫০ বর্গ কিমি জুড়ে বিস্তৃত এই পার্কটি ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রস্থলও বটে। এই পার্কে রয়েছে অসংখ্য প্রজাতির বন্যপ্রাণী। এছাড়া অচেনা-অজানা বন্য উদ্ভিদ ও প্রাণীজগত। সবুজে ঘেরা এই অভয়ারণ্যে রয়েছে রোমহর্ষক জলপ্রপাতও। তবে জঙ্গল সাফারি অনেকই করেন, কিন্তু রোমাঞ্চকর, রুদ্ধশ্বাস জঙ্গলে ভ্রমণ করার আনন্দ পেতে হলে এই অভয়ারণ্যে একবার আসতেই হবে পর্যটকদের।  

একসময় এই অরণ্যে রাজারা শিকারে আসতেন। তবে বর্তমানে ভারতের অন্যতম বৃহত্তম বন্যপ্রাণীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ঘন জঙ্গল, জলপ্রপাত, গভীর ও উঁচু সারি সারি তৃণভূমিপূর্ণ এলাকায় জীববৈচিত্র্যের হদিশ পাবেন পর্যটকরা।  প্রায় ৯৬টি প্রজাতির অর্কিডের আবাসস্থল রয়েছে এখানে। সিমলিপাল গেলে জিপ সাফারি করতেই হবে। আসাধারণ পাহাড়-জঙ্গল- ঝর্না ও প্রাণীজগতের সমন্বয়ে রচিত হবে অপূর্ব সাফারি।

কীভাবে যাবেন? জেনে নিন

হাওড়া থেকে বালাসোর গিয়ে বাস ধরে যশীপুর নামবেন, সেখান থেকে ৫১ কিমি দূরে বাড়িপাদা। অনেক ভাড়া গাড়ি বা বাস পাবেন।  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…