Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

7 months ago

Healthy Twist to Holi: নেশা নয়, গ্লাস ভরুক ফলের সতেজতায়; বানিয়ে নিন ঘরোয়া স্বাস্থ্যকর পানীয়

Holi special healthy drinks
Holi special healthy drinks

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দোল মানেই রঙের উচ্ছ্বাস, আবিরের ছোঁয়ায় রাঙা সকাল আর বিকেলের প্রাণখোলা আড্ডা। তবে রঙের এই উৎসবে ‘পানীয়’ নিয়েও কি একটু বদল আনা যায় না? পাড়ার মোড়ের দোকানের সোডা দেওয়া নরম পানীয় বা ভাঙ-অ্যালকোহলের নেশা নয়, এ বারের দোল হোক স্বাস্থ্যসচেতনতার রঙে রাঙানো।

ক্রমশ স্বাস্থ্য নিয়ে সচেতন হচ্ছেন শহুরে বাঙালিরা। উৎসবের দিনেও তাই শরীরের কথা ভেবে অনেকেই চাইছেন বিকল্প কিছু। সেই তালিকায় সবার আগে জায়গা করে নিয়েছে রংবেরঙের ফলের রস, মকটেল আর ঘরোয়া স্বাস্থ্যকর পানীয়।


∆ রঙের উৎসবে রঙিন মকটেল~


* ভার্জিন পিনা কোলাডা:  ১ কাপ আনারসের টুকরো (ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন), ১ কাপ নারকেলের দুধ, ২ কাপ আনারসের রস এবং মিষ্টির জন্য চিনির সিরাপ বা মধু নিয়ে নিন। ব্লেন্ডারে আনারসের কয়েকটি টুকরো, আনারসের রস, নারকেলের দুধ ও চিনির সিরাপ ভাল করে ব্লেন্ড করে নিন। এ বার গ্লাসে কয়েকটি বরফ দিয়ে তার উপরে মিশ্রণটি ঢালুন। উপরে কয়েকটি আনারসের টুকরো, চেরি ও লেবুর রস মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মকটেল।


* সিন্ডারেলা মকটেল: দেখতে ভারি সুন্দর হয়, হালকা গোলাপি রঙের। একটি কাচের গ্লাসের উপরের প্রান্তে সৈন্ধব লবণ ও লেবু মাখিয়ে নিন। গ্লাসে ঢালুন বরফকুচি। চিনির রস দিন সামান্য। একটু সৈন্ধব লবণ দিয়ে তৈরি করা বেদানার রস ঢেলে দিন। বেদানা পিষে বাড়িতেই রস বানিয়ে নেবেন। এর পর গ্লাসে পুদিনা পাতা ও বেদানা ছড়িয়ে পরিবেশন করুন।



* পিঙ্ক কোকোনাট কুলার: ডাবের জল, এক টুকরো বিটরুট (রঙের জন্য) এবং সামান্য গোলাপ জল নিতে হবে। ডাবের জলে বিটরুটের ছোট টুকরো কিছু ক্ষণ ভিজিয়ে রাখলে সুন্দর গোলাপি রং আসবে। এ বার বিটরুট তুলে নিয়ে গোলাপ জল ও বরফ মিশিয়ে দিন। পরিবেশনের আগে পানীয়ের উপর ডাবের শাঁস ছোট ছোট করে কেটে ভাসিয়ে দিতে পারেন।


* পার্পল বেরি ব্লাস্ট: খুব সুন্দর বেগনি রং আসবে এই পানীয়ের। কালো আঙুরের রস বা কালোজামের রস, বিটনুন ও সামান্য আমচুর পাউডার নিয়ে নিন। রসটি ভাল করে ছেঁকে নিয়ে তাতে মশলা মিশিয়ে নিন। এ বার থালায় নুন ও লঙ্কাগুঁড়ো ছড়িয়ে গ্লাসটি উল্টে থালায় চেপে ধরুন। গ্লাসের মুখে নুন ও লঙ্কার গুঁড়োর মিশ্রণ লেগে যাবে। এর পর সেই গ্লাসে কয়েকটি বরফকুচি নিয়ে তার উপর ফলের রস ঢেলে দিন।


* রুবি রেড ওয়াটারমেলন মোহিতো:  পানীয়টি সুন্দর লাল রঙের হবে। এর জন্য লাগবে তরমুজের রস, পুদিনা পাতা, লেবুর রস, সৈন্ধব লবণ এবং বরফকুচি। তরমুজের দানা ছাড়িয়ে রস করে নিন। গ্লাসে পুদিনা পাতা ও লেবু ছেঁচে নিয়ে তাতে তরমুজের রস ও বরফ মিশিয়ে দিন। এই পানীয় শরীরে জলের ঘাটতিও দূর করবে।

তাই এ বার দোলের আড্ডায় বদলে যাক ট্রেন্ড। নেশা নয়, হোক সতেজতার উল্লাস। গ্লাসে গ্লাসে রং মেলাক ফলের প্রাকৃতিক স্বাদ— আর উৎসব হোক আরও প্রাণবন্ত।

You might also like!