Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Vastu tips for long lasting relationship: ভ্যালেন্টাইন উইকে দাম্পত্য হোক আরও উষ্ণ, ঘর সাজাতে মানুন বাস্তুর টোটকা

Vastu Secrets for a  long Lasting Relationship
Vastu Secrets for a long Lasting Relationship

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শহর জুড়ে যেন প্রেমের মরশুম। চারপাশে তাকালেই চোখে পড়ছে ভালোবাসার ছোঁয়া। দোকান ও বাজার ভরে উঠেছে নানা উপহার সামগ্রীতে। পার্ক, ক্যাফে কিংবা রেস্তরাঁ—সবখানেই যুগলের ভিড়। এই প্রেমের হাওয়া শুধু বাইরে নয়, অন্দরমহলেও ছড়িয়ে পড়ুক—এমনটাই চান দম্পতিরা। বিশেষ করে প্রেমের সপ্তাহে দাম্পত্য জীবনকে আরও উষ্ণ ও মধুর করে তুলতে চাইলে বাস্তুশাস্ত্র মেনে ঘরের পরিবেশ সাজানো জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


১। দাম্পত্যে উষ্ণতা ধরে রাখার ক্ষেত্রে বিছানার গুরুত্ব কিন্তু অপরিসীম। বিশেষত বাস্তুশাস্ত্র অনুযায়ী, বিছানা কোথায় রাখছেন তার উপর নির্ভর করে রয়েছে আপনার প্রেমভাগ্য। বিশেষজ্ঞদের মতে, ঘরের দক্ষিণ পশ্চিম দিক করে রাখুন বিছানা। কখনও অগোছালো রাখবেন না। সারাদিন বিছানা পরিষ্কার করে রাখুন।

২। শোওয়ার ঘরে আলাদা আলাদা বিছানা রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী, তাতে দাম্পত্যে ফাটল ধরতে পারে। একটি ক্যুইন কিংবা কিং সাইজ বেড রাখুন। তাতে সম্পর্ক আরও শক্তপোক্ত হবে।

৩। শুধু বিছানা দক্ষিণ পশ্চিম দিকে রাখলে চলবে না। বিছানার কোন দিকে ঘুমোচ্ছেন, তার উপরেও দাম্পত্য সম্পর্ক নির্ভর করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, স্বামীর বাম দিকে ঘুমোতে হবে মহিলাদের। তাতেই সম্পর্ক আরও গাঢ় হবে। 

৪। লাল, নীল, হলুদ – যা ইচ্ছা হল সেই রং শোওয়ার ঘরে করবেন না। হালকা গোলাপি কিংবা ধূসর রং করুন দেওয়ালে। তাতে দাম্পত্য সহাবস্থান হবে আরও শান্তিপূর্ণ। দূর হবে সমস্ত নেতিবাচকতা। 

৫। ঘরে লাভবার্ড অথবা জোড়া খরগোশের শো পিস রাখুন। কিংবা রাধাকৃষ্ণের ছবি বা মূর্তিও রাখতে পারেন। তাতে আপনাদের সম্পর্ক হবে আরও সুন্দর।

৬। শোওয়ার ঘরে ভুল করেও আয়না রাখবেন না। বিছানার সোজাসুজি তো ভুলেও নয়। তাতে দাম্পত্য অশান্তি হতে পারে।

৭। অনেক দম্পতি দেওয়ালে ফটোফ্রেমে তাঁদের ছবি টাঙিয়ে রাখেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের পশ্চিম দিকের দেওয়ালে ফটোফ্রেম রাখুন। তাতে ছবির মতোই সুন্দর হবে আপনার দাম্পত্য।

৮। শোওয়ার ঘরকে আরও সুন্দর করে তুলতে কৃত্রিম ফুল ঘরে রাখেন কেউ কেউ। আবার অনেকে নানা মোমবাতি রাখেন। আপনিও চাইলে তা রাখতেই পারেন। তবে ফুল যেন লাল, গোলাপি অথবা অন্য যেকোনও হালকা শেডের হয়, সেদিকে খেয়াল রাখুন।

৯। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরে যেকোনও গাছ রাখা শুভ। উত্তর অথবা পূর্ব দিকে পরিষ্কার করে গাছ রাখতে পারেন। তাতে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবেই।

১০। শোওয়ার ঘরে ভুল করেও টিভি কিংবা কোনও মিউজিক প্লেয়ারের মতো বৈদ্যুতিন সামগ্রী রাখবেন না। তাতে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়বে।

১১। দাম্পত্য সম্পর্কের উন্নতিতে প্রেমদিবসের আগে তাই আপনার গৃহসজ্জায় বদল আনুন। বাস্তুশাস্ত্র মেনে ঘর সাজান সুকৌশলে। তাতেই আপনার প্রেমের গাড়ি চলবে গড়গড়িয়ে সমুখপানে।

সব মিলিয়ে, প্রেমের সপ্তাহে শুধু বাইরে ঘুরে বেড়ানোই নয়, ঘরের পরিবেশেও যদি সামান্য পরিবর্তন আনা যায়, তাহলে দাম্পত্য জীবন আরও উষ্ণ ও সুখের হয়ে উঠতে পারে। বাস্তুশাস্ত্র মেনে ছোট ছোট এই পরিবর্তনই প্রেমের মরশুমে সম্পর্ককে দিতে পারে নতুন রং।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…