Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

3 months ago

Vastu Tips: ছোট জমিতে বাড়ি বানিয়েছেন? এই বাস্তুদোষই কি ডেকে আনছে সংসারের অশান্তি!

Shoe Rack Vastu
Shoe Rack Vastu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  স্বপ্নের বাড়ি তৈরির ইচ্ছে প্রায় সকলেরই থাকে। সামান্য জমিতেও অনেকেই পরিকল্পনা করে সুন্দর ও পরিপাটি বাড়ি নির্মাণ করেন। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকার পরেও যদি সংসারে অকারণে অশান্তি বাড়তে থাকে, খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা পরিবারের সদস্যদের বারবার অসুস্থতা দেখা দেয়, তাহলে একবার বাড়ির বিন্যাসের দিকেও নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা। জেনে নিন বিস্তারিত।

* বাস্তুশাস্ত্র বলছে, ঘরের চৌকাঠে ইতিবাচক শক্তির অবাধ যাতায়াত ধরে রাখতে কিছু নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরে থেকে ফিরে যেখানে-সেখানে জুতো খুলে রাখা কিংবা ভুল দিকে জুতোর র‍্যাক সাজিয়ে রাখা চরম বিপর্যয় ডেকে আনতে পারে নিমেষে। অজান্তেই ঘর হয়ে উঠতে পারে নেতিবাচক শক্তির অনায়াস চারণভূমি। তাই গৃহকোণে অলক্ষ্মীর প্রবেশ রুখতে জুতো রাখার সঠিক স্থান নির্বাচন করা জরুরি।

* বাস্তুবিদদের মতে, জুতো ঘরের বাইরে রাখাই শ্রেয়। কারণ, জুতোর সঙ্গেই বাইরের নেতিবাচক শক্তি ঘরের অন্দরে প্রবেশ করে। তবে তার চেয়েও বেশি নজর দেওয়া প্রয়োজন শু র‍্যাকের অভিমুখের উপর। শাস্ত্র অনুযায়ী, বাড়ির পূর্ব এবং উত্তর-পূর্ব কোণ অর্থাৎ ‘ঈশান কোণ’ জুতো রাখার জন্য একেবারেই নিষিদ্ধ। পূর্ব দিকের অধিপতি স্বয়ং দেবরাজ ইন্দ্র এবং এই দিকের গ্রহাধিপতি সূর্যদেব। অন্যদিকে, উত্তর-পূর্ব কোণ বা ঈশানের দেবতা হলেন দেবাদিদেব শিব, যার গ্রহাধিপতি বৃহস্পতি। এই পবিত্র দিকগুলিতে নোংরা জুতো বা র‍্যাক রাখলে দেবতাদের ঘোর অপমান হয়। ফলে গৃহস্বামীর উন্নতিতে বাধা আসে, পরিবারে দেখা দেয় চরম আর্থিক অনটন ও অশান্তি।


* তাহলে কোথায় রাখবেন জুতোর র‍্যাক?

বাস্তু নিয়ম মেনে জুতো রাখার শ্রেষ্ঠ জায়গা হল বাড়ির পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক। এই দুই দিকের অধিপতি যথাক্রমে বরুণ ও বায়ুদেব। শাস্ত্র মতে, এই দুই দেবতা ঘরের সমস্ত অশুভ ও নেতিবাচক শক্তি অনায়াসে শুষে নিতে পারেন। ফলে সংসারে পজিটিভ শক্তির ভারসাম্য বজায় থাকে। যদি কোনও কারণে পশ্চিম দিকে পর্যাপ্ত জায়গা না মেলে, তবে বিকল্প হিসেবে বেছে নেওয়া যেতে পারে দক্ষিণ-পশ্চিম কোণ বা ‘নৈঋত কোণ’। এই কোণটি মূলত পৃথিবী তত্ত্বের সঙ্গে যুক্ত। এখানে নিয়মতান্ত্রিক উপায়ে জুতোর র‍্যাক রাখলে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় থাকে। বজায় থাকে সুখ ও সমৃদ্ধির আবহ। সামান্য একটু দিশা বদল করলেই যদি সংসারের শ্রী ফেরে, তাহলে অসুবিধা কীসে! আজই বাস্তু মেনে জুতোর র‍্যাখ সাজান।


You might also like!