Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

4 months ago

Child Swimming Guide: গরমে স্বস্তি খুঁজতে সুইমিং পুলে ভিড়? খুদেকে নিয়ে যাওয়ার আগে মানুন এই সতর্কতাগুলি

kids swimming  pool safety
kids swimming pool safety

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তীব্র গরম আর অস্বস্তিকর আর্দ্রতায় নাজেহাল শহরবাসী। দুপুরের রোদে বাইরে বের হওয়াই যেন দায় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে স্কুলে পড়েছে গরমের ছুটি, আর সেই সুযোগে অনেক পরিবারই শিশুদের নিয়ে ভিড় জমাচ্ছেন সুইমিং পুলে। কেউ খুদেকে সাঁতার শেখাতে নিয়ে যাচ্ছেন, আবার কেউ বা পুল-সহ রিসর্টে কাটাতে চাইছেন ছুটির দিন।

তবে এই গরমে সুইমিং পুল যেমন স্বস্তি দিতে পারে, তেমনই অসাবধানতা ডেকে আনতে পারে বড় বিপদও। বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি। কারণ সামান্য ভুলেই হতে পারে শারীরিক অসুস্থতা কিংবা দুর্ঘটনা।

* সুইমিং পুলে যাওয়া মানেই মানানসই পোশাক কিনতে হবে। অবশ্যই জলের তলাতেও বোঝা যায় এমন রঙের পোশাক কিনুন। তাতে খুদে পুলে বিপদে পড়লে তাকে চিহ্নিত করা সুবিধাজনক হবে।

* সাদা কিংবা হালকা নীল রঙের পোশাক কিনবেন না। যাতে খুদেকে জলের তলায় দেখা যায় তাই গাঢ় নীল, লাল কিংবা কমলার মতো ঊজ্জ্বল রঙের পোশাক কিনুন।

* সুইমিং পুলের জলনিকাশি ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হয়। চুল টেনে নিলে যেকোনও মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। তাই খুদে সুইমিং পুলে যাওয়ার আগে শক্ত করে চুল বেঁধে দিন। আর অবশ্যই সুইমিং ক্যাপ ব্যবহার করতে বলুন।


* খুদে যতক্ষণ সুইমিং পুলে থাকবে, ততক্ষণ কাছাকাছি থাকার চেষ্টা করুন। সেই সময় ভুলে মোবাইলে মুখ গুঁজে বসে থাকবেন না। খেয়াল রাখুন জলের তলায় খুদের কোনও সমস্যা হচ্ছে কিনা। খুদে সাঁতার শিখে গেলেও তার দিকে একইরকমভাবে নজর রাখুন।

* কোনও বিপদ আপদ হলে কীভাবে বোঝাবে, সে শিক্ষা আগে দিন খুদেকে। সামান্য অসুবিধা হলেই চিৎকার করে প্রশিক্ষককে জানাতে বলুন। ঠান্ডা লাগলে কিংবা কোনও অস্বস্তি হলে খুদেকে আগেভাগেই সুইমিং পুল থেকে উঠে আসতে বলুন।

* শুধু পুলই নয়। পুলের আশেপাশেও বিপদ ঘাঁপটি মেরে বসে থাকতে পারে। তাই সুইমিং পুলের আশেপাশে খুদেকে দৌড়তে দেবেন না। খেয়াল রাখুন শিশু যেন কাউকে ধাক্কাধাক্কি না দেয়। সুইমিং পুলের সিঁড়ি দিয়ে যাতে সাবধানে ওঠানামা করে সেদিকে কড়া নজর রাখুন।

গরমের ছুটিতে আনন্দ হোক নিশ্চিন্তে, কিন্তু তার জন্য প্রয়োজন সামান্য সচেতনতা। একটু সতর্ক থাকলেই সুইমিং পুলের মজা হয়ে উঠতে পারে সম্পূর্ণ নিরাপদ।

You might also like!