Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

4 months ago

Ayurvedic Mango Remedy: ফেলে দেবেন না আমের আঁটি! আয়ুর্বেদ বলছে, লুকিয়ে রয়েছে একাধিক স্বাস্থ্যগুণ

Ayurvedic Benefits of Mango Kernel
Ayurvedic Benefits of Mango Kernel

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গরম পড়তেই বাঙালির পাতে আম না থাকলে যেন ঋতুই অসম্পূর্ণ থেকে যায়। কেউ পাকা আমের মিষ্টি স্বাদে মুগ্ধ, কেউ আবার কাঁচা আমে নুন-লঙ্কা মেখে খেতেই বেশি ভালোবাসেন। আম দিয়ে তৈরি শরবত, চাটনি, ডাল কিংবা নানা পদও গ্রীষ্মকালের অন্যতম আকর্ষণ। তবে এত কিছুর পরেও একটি জিনিস প্রায় সকলের কাছেই অপ্রয়োজনীয় বলে মনে হয়—আমের আঁটি।

সাধারণত আম খাওয়ার পর আঁটি ফেলে দেওয়াই রীতি। কিন্তু আয়ুর্বেদের মতে, এই অবহেলিত অংশের মধ্যেই লুকিয়ে রয়েছে একাধিক উপকারিতা। বিশেষজ্ঞদের দাবি, শুকনো আমের আঁটির নির্যাস বা গুঁড়ো শরীরের নানা সমস্যায় কার্যকর ভূমিকা নিতে পারে। 


∆ কীভাবে খাওয়া যায় আমের আঁটি?

আমটি পাকা হওয়া জরুরি। তা থেকে আমের বীজ অর্থাৎ আঁটি বের করে রোদে শুকিয়ে নিতে হবে। রোদের নাগাল না পাওয়া গেলে শুকানো যায় এয়ারফ্রায়ারেও। তারপর তা মিহি গুঁড়ো করে সংরক্ষণ করুন কাচের শিশিতে। উষ্ণ জলে ১ গ্রাম আঁটির গুঁড়ো মিশিয়ে খাওয়া যেতে পারে। অথবা রুটি তৈরির আগে মেখে নেওয়া যায় আটার সঙ্গে। অনেকে আবার সরু ফালি করে, তা রোস্ট করে স্ন্যাক্স হিসেবে খান। তবে তা বোধহয় খানিক অসুবিধেজনক। রোস্টের ফলে খাদ্যগুণ নষ্টও হতে পারে।

∆ কীভাবে তা কাজে লাগে স্বাস্থ্য গঠনে?

১। সুগারের রোগীরা এড়িয়ে চলেন পাকা আম। আঁটির গুঁড়ো কিন্তু খেতেই পারেন তাঁরা। আয়ুর্বেদ মতে, এতে ইনসুলিন উৎপাদনে সাহায্য হয়। রক্ত ক্ষরণ বন্ধ হয়। এতে থাকে ম্যাঞ্জিফেরিন, যা মানবশরীরে এক গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্টের ভূমিকা পালন করে।

২। আমের আঁটিটেও ভরপুর ভিটামিন সি, ফ্ল্যাভনয়েড, ফেনোলিক অ্যাসিড থাকে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, পরোক্ষে ক্যান্সারের ঝুঁকি কমে। ডায়রিয়া-আমাশয়ে দুর্দান্ত কাজ দেয় এই আয়ুর্বেদিক টোটকা। এমনকী কাজ দেয় পেটের অ্যাসিড কমাতেও।

৩। আঁটির গুঁড়ো নিয়মিত সেবন করলে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। অনাক্রম্যতা বাড়ে। তাই বয়স্ক মানুষ যারা সচরাচর খাওয়ার ক্ষেত্রে মানতে বাধ্য হন নানা ধরনের বিধিনিষেধ, তাঁরা স্বেচ্ছায় খেতে পারেন এই বিশেষ পাউডার।

প্রাথমিকভাবে আমের আঁটির গুঁড়ো তৈরি খানিক ঝক্কির মনে হলেও, একবার তা দৈনিক ডায়েটে জুড়ে নেওয়া গেলে, অভ্যেস হতে সময় লাগে না। শরীরও ভালো থাকে ভিতর থেকে। 

You might also like!