Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Homemade Herbal Sindoor: বাজারের সিঁদুরে লুকিয়ে বিপদ! চুল পড়া এড়াতে বাড়িতেই বানান নিরাপদ হার্বাল সিঁদুর

Homemade Herbal Sindoor
Homemade Herbal Sindoor

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাঙালি বিবাহিত নারীর সাজে সিঁদুরের গুরুত্ব আলাদা। কপালের সিঁথিতে লাল সিঁদুরের টান যেন ভালোবাসা, বিশ্বাস আর দাম্পত্যের এক বিশেষ প্রতীক। অনেকের কাছে এটি শুধুই সাজের অংশ, আবার অনেকের কাছে আত্মপরিচয়ের এক আবেগঘন চিহ্ন। তবে অজান্তেই এই সিঁদুর অনেক সময় হয়ে উঠছে চুলের সমস্যার বড় কারণ। অনেক মহিলা অভিযোগ করেন, নিয়মিত সিঁদুর ব্যবহারের ফলে সিঁথির চুল ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। কোথাও কোথাও সিঁথি অস্বাভাবিকভাবে চওড়া হয়ে পড়ছে, এমনকি চুল পড়ার সমস্যাও বাড়ছে। এর পেছনে অন্যতম কারণ বাজারে পাওয়া বেশিরভাগ সিঁদুরে থাকা ক্ষতিকর রাসায়নিক উপাদান।

বিশেষজ্ঞদের মতে, অনেক সস্তা সিঁদুরে সিসা, পারদ এবং কৃত্রিম রং ব্যবহার করা হয়। এই উপাদানগুলো স্ক্যাল্পের ত্বকের ক্ষতি করতে পারে। ফলে মাথার ত্বকে জ্বালা, চুলকানি, অ্যালার্জি এমনকি অতিরিক্ত চুল পড়ার সমস্যাও দেখা দিতে পারে। দীর্ঘদিন ব্যবহার করলে স্ক্যাল্পে সংক্রমণের ঝুঁকিও থেকে যায়। তবে এই সমস্যার সমাধান আছে। সিঁদুর পরা বন্ধ না করেও নিরাপদ উপায় বেছে নেওয়া সম্ভব। চাইলে খুব সহজেই বাড়িতেই তৈরি করা যায় হার্বাল সিঁদুর।


∆ ঘরোয়া পদ্ধতিতে ভেষজ সিঁদুর তৈরির উপায়-

বাড়িতে ভেষজ সিঁদুর তৈরি করা অত্যন্ত সহজ এবং সাশ্রয়ী। এর জন্য আপনার প্রয়োজন মাত্র তিনটি উপকরণ— হলুদ গুঁড়ো, স্লেকড লাইম (এক ধরণের চুন) এবং লেবুর রস।

* প্রথম ধাপ: দুই টেবিল চামচ হলুদ গুঁড়োর সঙ্গে দুই টেবিল চামচ স্লেকড লাইম পেস্ট ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি একটি অন্ধকার জায়গায় টানা পাঁচ দিন রেখে দিন। ধীরে ধীরে মিশ্রণের আর্দ্রতা কমে আসবে এবং এটি উজ্জ্বল কমলা রং ধারণ করবে।

* রঙের কারসাজি: বাঙালি মহিলারা সাধারণত গাঢ় লাল সিঁদুর পছন্দ করেন। কমলা মিশ্রণটিকে লাল করতে এতে আধ চামচ পাতিলেবুর রস মিশিয়ে দিন। লেবুর অ্যাসিডিক বিক্রিয়ায় হলুদ ও চুন মিলে চমৎকার লাল রং তৈরি হবে। এরপর আরও ৩-৪ দিন অন্ধকার স্থানে শুকোতে দিন।

* সংরক্ষণ: খেয়াল রাখবেন, তৈরির সময় যেন অতিরিক্ত জল ব্যবহার না হয়। মিশ্রণটি পুরোপুরি শুকিয়ে গেলে একটি এয়ারটাইট কৌটোয় ভরে রাখুন। এই সিঁদুর অন্তত দুই থেকে তিন সপ্তাহ নিশ্চিন্তে ব্যবহার করা যায়।

* সতর্কবার্তা ও টিপস: প্রাকৃতিক উপাদান হলেও সবার ত্বক সমান নয়। তাই ব্যবহারের আগে অবশ্যই হাতে সামান্য লাগিয়ে প্যাচ টেস্ট করে নিন। সিঁদুর পরার আগে সিঁথিতে সামান্য নারকেল তেল বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে স্ক্যাল্প সুরক্ষিত থাকে। রাসায়নিকের ভয় কাটিয়ে সুস্থ চুলে ফিরে আসুক আপনার সিঁথির উজ্জ্বলতা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…