Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

4 months ago

Newborn Name Ideas: অ-আ দিয়ে নবজাতকের নাম খুঁজছেন? অর্থপূর্ণ ও মিষ্টি নামের খোঁজে রইল বিশেষ তালিকা

Newborn Name Ideas
Newborn Name Ideas

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পরিবারে নতুন সদস্য আসার আনন্দই আলাদা। শিশুর জন্মের খবরের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় আর এক বিশেষ প্রস্তুতি—নাম খোঁজার পালা। বাবা-মা থেকে শুরু করে দাদা-দিদা, ঠাকুরদা-ঠাকুমা—সকলের মধ্যেই থাকে এক আলাদা উচ্ছ্বাস। কারণ নাম শুধু পরিচয় নয়, অনেকের কাছেই তা আবেগ, সংস্কৃতি ও আশীর্বাদের প্রতীক। অনেক পরিবারেই নবজাতকের নাম নির্দিষ্ট কোনও অক্ষর দিয়ে রাখার রীতি রয়েছে। কারও বিশ্বাস, নির্দিষ্ট অক্ষর শুভ। আবার কেউ চান পরিবারের অন্য সদস্যদের নামের সঙ্গে মিল রেখে সন্তানের নাম রাখতে। বিশেষ করে ‘অ’ বা ‘আ’ অক্ষর দিয়ে শুরু হওয়া নামের প্রতি অনেক বাঙালি পরিবারের আলাদা টান দেখা যায়। এই অক্ষরগুলির উচ্চারণ যেমন মধুর, তেমনই এই অক্ষর দিয়ে অসংখ্য সুন্দর ও অর্থবহ নামও পাওয়া যায়। বর্তমানে বাবা-মায়েরা শুধু শ্রুতিমধুর নামই নয়, এমন নাম খুঁজছেন যার মধ্যে থাকবে গভীর অর্থও। কেউ চান আধুনিক নাম, কেউ আবার ঐতিহ্যের ছোঁয়া বজায় রাখতে পছন্দ করেন। তাই নাম বাছাইয়ের সময় এখন গুরুত্ব পাচ্ছে নামের অর্থ, উচ্চারণের সহজতা এবং আলাদা স্বকীয়তা। তাই আজকের প্রতিবেদনে রইল অ/আ দিয়ে শুরু হয়, এমন পনেরোটি নাম ও সেগুলির অর্থ, চাইলে এই তালিকা থেকে বেছে নিতে পারেন পরিবারের নতুন খুদে সদস্যটির নাম।


১। আহান – নামের অর্থ, ‘ভোর’, ‘সূর্যের প্রথম রশ্মি’, অথবা ‘এক নতুন সূচনা’। নামটি শুনতেও আধুনিকও লাগে, গভীর অর্থবহও বটে।

২। অর্ণব – শব্দের অর্থ, সমুদ্র। সুদূর বিস্তৃত নীল জলরাশির গভীরে অজানা রহস্যের ভাণ্ডার। এমন নামের পুত্রটিও ভবিষ্যতে হয়ে উঠবে গভীর মননের অধিকারী, শান্ত, সমাহিত।

৩। আত্রেয়ী – হিন্দু পুরাণ অনুযায়ী, এই নাম এক ঋষিকন্যার।

৪। আয়ুশ – এই নামের জাতক হবে দীর্ঘ আয়ুর অধিকারী। নামটির মধ্যেই যেন রয়েছে সুস্বাস্থ্য ও উজ্জ্বল আগামীর আশীর্বাদ।

৫। আরুশ – শব্দের অর্থ, সূর্যের প্রথম কিরণ। নামের মধ্যেই যেন রয়েছে যা কিছু শুভ, তার ইঙ্গিত।

৬। আরুণি – শব্দের অর্থ, ভোর। এই নামের জাতিকা স্নিগ্ধ, কোমলমতী হবে ভবিষ্যতে, এমন বিশ্বাস রাখতেই পারেন অভিভাবক।

৭। আদিত্য – এই শব্দের অর্থ, স্বয়ং সূর্য। বিশ্বাস করা হয়, এই নামের জাতক ভবিষ্যতে হয়ে উঠবে দৃঢ়চেতা, লক্ষ্যে স্থির।

৮। অম্লান – অর্থাৎ, শত আঘাতেও ম্লান হবে না যার ঔজ্জ্বল্য। হাজার ঝড়ঝঞ্ঝা পেরিয়েও যে মানুষের পরিবর্তন আসবে না, নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারবে যে, তার জন্য অত্যন্ত মানানসই এই নাম।৯। আদৃতা – অর্থাৎ, আদরে যত্নে বেড়ে ওঠার ভাগ্য নির্ধারিত রয়েছে যে জাতিকার কপালে।

১০। অবিনাশ – যাকে বিনাশ করতে পারে না অন্য কেউ। যার প্রতি সম্মানে নতজানু হতে হয় অপর পক্ষকে।


১১। অভিনব – অর্থাৎ যা নতুন, যা আগে দেখা যায়নি তেমনভাবে। যা অন্যকে চমকিত করবে, আকর্ষিত করবে। ঐতিহ্য আর আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধন এই নাম।

১২। অস্মিতা – যে জাতিকা অহংবোধ, আত্মসম্মানে বলীয়ান। আত্মপরিচয় গড়ার লক্ষ্যে সচেতন।

১৩। আরভ – এই নামের জাতক যেন প্রশান্তি ও নির্মলতার মূর্ত প্রতীক। কোনও দুর্ঘটনাই তাকে টলাতে পারবে না। ভয় পাওয়াতে পারবে না।

১৪। অনুপ – যার মতো অন্য কেউ নেই! যে মানুষ অতুলনীয়, সর্বশ্রেষ্ঠ, তা সে তার কর্মেই হোক, বা রূপে।

১৫। অভীপ্সা – অজানার জানার তীব্র বাসনা রয়েছে যার মনে। এমন কন্যা উচ্চকাঙ্খী, লক্ষ্যে অবিচল।

পরিবারের ছোট্ট সদস্যটির জন্য এমন একটি নামই সবাই খোঁজেন, যা শুনতে মিষ্টি, অর্থে সুন্দর এবং ভবিষ্যতে তার ব্যক্তিত্বের সঙ্গেও মানানসই হবে। তাই নতুন অতিথির নাম ঠিক করার আগে একটু সময় নিয়ে ভেবেচিন্তে বেছে নিন সেই বিশেষ নামটি। 


You might also like!