Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

4 months ago

Gold Crisis: যুদ্ধের আবহে সোনায় ভাটা, বিয়ের গয়নায় এখন নতুন ট্রেন্ডের খোঁজ

Bridal Gold Alternatives
Bridal Gold Alternatives

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাঙালির বিয়ে মানেই সোনার ঝলক। কনের গয়না থেকে শুরু করে আত্মীয়দের উপহার—সবকিছুতেই সোনার আলাদা গুরুত্ব রয়েছে। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির টানাপোড়েন এবার সেই চেনা ছবিতেই ফেলেছে প্রভাব। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে অস্থিরতা বাড়ছে, আর তার সরাসরি প্রভাব পড়েছে দেশের সোনার বাজারে। লাগাতার বাড়ছে দাম, ফলে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ।

এই আবহেই রবিবার তেলেঙ্গানার এক জনসভায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে এক বিশেষ বার্তা দেন। তিনি বলেন, “আমি জনগণের কাছে আবেদন করব, আগামী এক বছর বিয়ের জন্য সোনা কিনবেন না।” তাঁর মতে, আন্তর্জাতিক সংকটের সময়ে অপ্রয়োজনীয় খরচ কমানোই বুদ্ধিমানের কাজ।

ভারতের মতো দেশে বিয়ের সঙ্গে সোনার সম্পর্ক বহু পুরনো। শুধু অলঙ্কার হিসেবেই নয়, ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও সোনাকে দেখা হয়। বিশেষ করে কনের গয়নায় সোনার ব্যবহার বহু পরিবারের কাছে আবেগ ও সামাজিক মর্যাদার প্রতীক। তবে বর্তমান পরিস্থিতিতে অনেকেই এখন বিকল্প ভাবনায় ঝুঁকছেন। তাই এমতাবস্থায় সোনা না কিনেই কীভাবে অন্য ধাতুর ছটায় বিয়ের আসর মাত করবেন? রইল হদিশ।

১) ব্রাস ও কপার: সোনা নয়, অথচ হুবহু সোনা। বিয়ের জন্য ব্রাস বা কপারের গয়নাকে প্রাধান্য দিতে পারেন। এই ধাতুগুলোর ওপর উন্নতমানের ‘গোল্ড ফিনিশ’ করলে চট করে চেনার উপায় থাকে না। বিশেষ করে নকশা বা ছাঁচের গয়নায় ব্রাস অতুলনীয়। ভারী নেকলেস বা মানতাসা যদি এই ধাতুর তৈরি হয়, তবে বেনারসির লাল আভার সঙ্গে তা মিলেমিশে একাকার হবে।

২) টেম্পল জুয়েলারিতে কপার ম্যাজিক: দক্ষিণী ঘরানার টেম্পল জুয়েলারি এখন বিয়ের বড় ট্রেন্ড। দেবদেবীর মূর্তি খোদাই করা এই গয়নাগুলো মূলত তামার ওপর তৈরি হয়। ওপরে সোনার পালিশ থাকায় তা দেখতে অত্যন্ত রাজকীয় লাগে। এতে গয়নার আকার বেশ বড় হলেও ওজনে হাল্কা হয়, যা দীর্ঘক্ষণ পরে থাকা সহজ। একই সঙ্গে আকর্ষণীয়।

৩) স্টিল ও অ্যালয়ের আধুনিকতা: বর্তমানে ফ্যাশন সচেতন কনেরা ‘মেটাল অ্যালয়’ বা স্টেইনলেস স্টিলের কারুকাজ করা গয়না বেছে নিচ্ছেন। বিশেষ করে যদি আপনি লেহেঙ্গা বা ইন্দো-ওয়েস্টার্ন সাজে নিজেকে সাজাতে চান, তবে এই মেটালিক লুক অত্যন্ত আধুনিক দেখাবে। এতে দাম যেমন আয়ত্তে থাকে, তেমনই রক্ষণাবেক্ষণের ঝামেলাও কম।

৪) সোনার জল করা রুপো: একে বলা হয় ‘ভারমেল’। পিওর রুপোর ওপর যখন ঘন সোনার প্রলেপ দেওয়া হয়, তখন তার আভিজাত্য সোনার চেয়ে কোনও অংশে কম নয়। বিয়ের মূল অনুষ্ঠানে এই ধরনের গয়না আভিজাত্য এবং লগ্নি— দুই দিকই বজায় রাখে। চট করে বোঝাও যায় না।

বিয়ের সৌন্দর্য শুধুমাত্র সোনার পরিমাণে নির্ভর করে না। পোশাক, আত্মবিশ্বাস এবং রুচিশীল সাজই একজন কনেকে আলাদা করে তোলে। তাই যুদ্ধ ও বাজারের অনিশ্চয়তার এই সময়ে অনেক পরিবারই এখন বাস্তববাদী সিদ্ধান্তের পথেই হাঁটছেন।


You might also like!