Life Style News

1 month ago

Vastu Tips: পরিশ্রমের পাশাপাশি বাস্তু মেনে চললেই খুলবে সৌভাগ্যের দরজা, জানুন সহজ কিছু টিপস

Tips for happiness and prosperity
Tips for happiness and prosperity

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কথায় আছে, পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। তবে শুধু কঠোর পরিশ্রম নয়, দৈনন্দিন জীবনে সঠিক বাস্তু টিপস মেনে চললেও জীবনে আসে ইতিবাচক পরিবর্তন। বাস্তু মতে, ঘরবাড়ির শক্তির সঠিক প্রবাহ মানুষকে মানসিক শান্তি দেয়, বাড়ায় পজিটিভ ভাইবস এবং ভাগ্যের চাকাও ঘুরিয়ে দিতে পারে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘরে আলো-বাতাসের সঠিক চলাচল অত্যন্ত জরুরি। সকালবেলায় সূর্যের আলো যেন ঘরে প্রবেশ করতে পারে, সেদিকে নজর রাখা প্রয়োজন। এতে মন ভালো থাকে এবং নেতিবাচক শক্তি দূরে থাকে। ঘরের উত্তর ও পূর্ব দিক পরিষ্কার ও হালকা রাখলে আর্থিক উন্নতির সম্ভাবনা বাড়ে বলেও বিশ্বাস।

* এক্ষেত্রে বাস্তু বিশেষজ্ঞরা মনে করছেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাড়ির বারান্দা। যা শুধুই হাওয়া বাতাস খেলে বেড়ানোর জন্যই গুরুত্বপূর্ণ নয়। বরং আপনার বাড়ির বারান্দার মুখ কোনদিকে তা অনেকাংশে আপনার ভাগ্যের চাকা ঘোরাতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন বাড়ির বারান্দার মুখ সবসময় উত্তর কিংবা পূর্ব দিকে হওয়া উচিত। কারণ দিনের প্রথম আলো আসে পূর্বদিক থেকেই। যা আপনার স্বাস্থ্য ও সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে।

* একইসঙ্গে বাড়ির বারান্দা রাখতে হবে সবসময় পরিষ্কার। বাড়ির বারান্দায় আবর্জনা কখনওই রাখা যাবে না বলেই বলছেন বাস্তুবিদরা। তারা আরও বলছেন যে অপ্রয়জনীয় আসবাবপত্র, ও দীরঘদিন ধরে বারান্দায় জমিয়ে রাখা নানা জিনিস আপনার ভাগ্যের চাকা ঘোড়ার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতে পারে। নজর দিতে হবে ব্যালকনির আসবাবপত্র ও অবশ্যই দেওয়ালের রঙের দিকে। মাথায় রাখবেন বাস্তুশাস্ত্র মতে বারান্দার দেওয়াল ও আসবাবপত্রের রঙ যাতে হালকা হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

* বারান্দা জুড়ে সবুজের মেলা বসাতে অর্থাৎ পছন্দমতো গাছ বসাতে কে না চান কিন্তু সেক্ষেত্রেও হতে হবে সচেতন। ক্যাকটাসজাতীয় গাছ কখনওই আপনার বাড়ির বারান্দায় রাখবেন না। কারণ এই ধরনের গাছ সৌভাগ্যের পথে ক্যাকটাস হয়ে দাঁড়ায়। তাই তুলসী, মানি প্ল্যান্ট কিংবা জুঁইয়ের মতো গাছ বাড়ির বারান্দায় বসানোর পরামর্শ দিচ্ছে অভিজ্ঞমহল।

You might also like!