Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

5 months ago

New Kitchen Trick: রান্নাঘরে নতুন ট্রিক, পাউরুটি টোস্ট ছাড়াও টোস্টারের ব্যবহার জানুন

Toaster Hacks
Toaster Hacks

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রান্নাঘরের এক কোণে পড়ে থাকা টোস্টারকে অনেকেই কেবল পাউরুটি সেঁকার যন্ত্র বলেই মনে করেন। ফলে এটি প্রায়ই অবহেলিত থেকে যায়। তবে বাস্তবে এই ছোট যন্ত্রটি দৈনন্দিন রান্নার কাজে একাধিকভাবে ব্যবহার করা যেতে পারে।টোস্টার শুধুমাত্র ব্রেকফাস্ট তৈরির সীমিত যন্ত্র নয়, বরং রান্নার সময় ও পরিশ্রম কমানোর একটি কার্যকর সহায়কও হতে পারে। গ্যাসের চুলা বা বড় পাত্র ব্যবহার না করেই কিছু নির্দিষ্ট কাজ টোস্টারের মাধ্যমে সহজেই সম্পন্ন করা সম্ভব।

পিৎজা হবে একদম ফ্রেশ—
বেঁচে যাওয়া পিৎজা মাইক্রোওয়েভে গরম করলে অনেক সময় তা রবারের মতো হয়ে যায়। কিন্তু টোস্টারে পিৎজা গরম করলে তার ক্রাস্ট একদম দোকানের মতো ক্রিসপি থাকে। পিৎজার স্লাইসটি টোস্টারে দিন, তবে খেয়াল রাখবেন চিজ যেন গলে নিচে না পড়ে যায়। অল্প সময়েই আপনার পিৎজা হবে মুচমুচে।
ফ্রোজেন টিক্কি—
বাগার বানাবেন কিম্বা বিকেলের নাস্তায় টিক্কি খাবেন? ডিপ ফ্রিজ থেকে বের করা ফ্রোজেন টিক্কি আর কড়াইয়ের তেলে ভাজার দরকার নেই। সরাসরি টোস্টারে দিয়ে দিন। এক-দুই মিনিটেই তেলের খরচ ছাড়াই সুন্দর ভাজা হয়ে যাবে আপনার টিক্কি। এতে ক্যালোরিও কমবে আর খেতেও হবে খাস্তা।
স্যান্ডউইচ—
স্যান্ডউইচ মেকার নেই বলে আফসোস করবেন না। দুটি পাউরুটির মাঝখানে জ্যাম, পিনাট বাটার বা গার্লিক বাটার লাগিয়ে সাবধানে টোস্টারের স্লটে ঢুকিয়ে দিন। অল্প সময় পরেই পেয়ে যাবেন জিভে জল আনা গরম গরম ক্রিসপি স্যান্ডউইচ। ঝটপট ব্রেকফাস্টের জন্য এর চেয়ে ভালো বিকল্প আর কী হতে পারে!
ঠান্ডা পরোটা—
সকালের তৈরি পরোটা বিকেলে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গিয়েছে? বারবার তাওয়া গরম করার ঝামেলায় না গিয়ে পরোটাটি মাঝখান থেকে ভাঁজ করে টোস্টারে দিয়ে দিন। কয়েক সেকেন্ডের মধ্যেই পরোটা এমন নরম আর গরম হয়ে উঠবে, মনে হবে এইমাত্র উনুন থেকে নামানো হলো।গবেষণা বলছে, ছোট ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের সঠিক ব্যবহার শুধু কাজকেই সহজ করে না, বরং বড় ওভেনের তুলনায় বিদ্যুৎ সাশ্রয় করতেও সাহায্য করে। তাই আজই আপনার টোস্টারটির সঠিক ব্যবহার শুরু করুন।

You might also like!