Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

2 weeks ago

Mamata Banerjee: মমতার সভায় মিলল হাই কোর্টের সায়! শ্রীরামপুরে সভার আগে মানতে হবে কোন কোন শর্ত?

High Court grants permission for Mamata's meeting at Serampore Court Maidan
High Court grants permission for Mamata's meeting at Serampore Court Maidan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আগামী ২৬ সেপ্টেম্বর শ্রীরামপুর কোর্ট ময়দানে কালীঘাট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে সভার জন্য একাধিক শর্ত বেঁধে দিয়েছে আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যেই সভা করতে হবে। জমায়েতের সংখ্যা কোনওভাবেই ১,০০০ জনের বেশি করা যাবে না। পাশাপাশি সভার মঞ্চ থেকে কোনও ধরনের অপ্রীতিকর বা উসকানিমূলক মন্তব্য করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে একটি কর্মসূচি করার কথা ছিল কালীঘাট তৃণমূলের। থাকার কথা ছিল তৃণমূলনেত্রী মমতারও। তার অনুমতিকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়। ঘটনার জল গড়ায় আদালতে। আজ, বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে এদিন রাজ্যের তরফে জানানো হয় ২৬ সেপ্টেম্বরে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত করতে কোনও সমস্যা নেই। তবে জেড ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা করা সম্ভব নয়। ৫০০ জনের বেশি জমায়েত করা যাবে না। বিচারপতি বলেন, ১০০০ মানুষের জমায়েত করার অনুমতি দেওয়া হচ্ছে। রাজ্য এর তীব্র বিরোধিতা করে। আদালতে একপ্রকার দর কষাকষি হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের দেওয়া প্রস্তাবে বিরোধিতা করে বলেন, সঙ্গীত অনুষ্ঠানে ২০০০ মানুষের জমায়েত হযেছিল। তাই এত কম সংখ্যায় মানুষের জমায়েত করে সভা করা সম্ভব নয়।

সব পক্ষের কথা শোনার পর ২৬ তারিখ শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আদালত স্পষ্ট করে জানায়, মামলাকারী বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত সভা করতে পারবে। কোনও অপ্রীতিকর মন্তব্য করা যাবে না। আগামী ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার মধ্যে ১০ জন স্বেচ্ছা সেবকের নাম, মোবাইল নম্বর জমা দিতে হবে। খুব বড় মঞ্চ করা যাবে না। ১০০০-এর বেশি জমায়েত করা যাবে না। সভা হওয়ার সঙ্গে সঙ্গে মঞ্চ খুলে নিতে হবে। আদালত সেই শর্ত দেওয়ার পর জমায়েতের নির্দেশিকার বিরোধিতা করেন মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরই তাঁর সঙ্গে তীব্র বাদানুবাদ বেঁধে যায় অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্যের।

You might also like!