
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিন কয়েক আগে পশ্চিম অস্ট্রেলিয়ার এক সৈকতে দৈত্যাকার চেহারার ধাতব বস্তুকে ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছিল। কোথা থেকে ভেসে এল ওই অজানা বস্তুটি? রহস্য আর কৌতূহল মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সে দেশে।তবে সেটা যে আদতে ঠিক কী, তা নিয়েই রীতিমতো ধন্দে রয়েছে পুলিশ-প্রশাসন।
জলের ট্যাঙ্কারের মতো গোলাকার জিনিস,যার উপরের দিকটি গম্বুজের মতো। বস্তুটির ধাতব শরীর চকচকে,ঠিক যেন পিতলের মতো। নীচের অংশটি খানিকটা এবড়োখেবড়ো। গ্রিন হেড সৈকতে এমনই এক বস্তুকে ঘিরে রহস্য ঘনিয়েছিল।ওই বস্তুটি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। সোমবার বিবিসি সূত্রে এই খবর জানা গিয়েছিল বস্তুটির রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে প্রশাসন।
ওই অজানা বস্তুটি নিয়ে নানা মুনির নানা মত শোনা যাচ্ছিল, বিমান বিশেষজ্ঞ জিওফ্রে থমাস জানিয়েছেন, বস্তুটি সম্ভবত কোনও রকেটের জ্বালানির ট্যাঙ্ক। উল্লেখ্য, ২০১৪ সালে পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে ২৩৯ জন যাত্রীকে নিয়ে উধাও হয়ে গিয়েছিল এমএইচ৩৭০ বিমান। সেই বিমানেরই সিলিন্ডার হয়ত ওই বস্তুটি। এমন দাবিও কেউ কেউ করেছেন। তবে বিমান বিশেষজ্ঞ থমাস এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন।
এবার সেই বৃহৎ ধাতব বস্তু সম্পর্কে নিজের মত প্রকাশ করলেন ভারতের মহাকাশ প্রধান। ভারতের মহাকাশ প্রধান বলেন অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া বিশাল ধাতব গম্বুজটি সম্ভবত একটি রকেটের অংশ - তবে সেটি ভারতের না হওয় র সম্ভাবনাই অধিক।বিবিসি সূত্রে জানা গিয়েছে ভারতের মহাকাশ প্রধান এস সোমানাথ বলেছেন "আমরা এটাকে বিশ্লেষণ না করলে নিশ্চিত করতে পারব না যে এটা আমাদের।"
উল্লেখ্য, কেউ কেউ বলেছে যে এটি গত শুক্রবার ভারতের চন্দ্রযানের অংশ হতে পারে, তবে বিশেষজ্ঞদের মতে চন্দ্রযানের সফল উৎক্ষেপন সম্পাদিত হয়েছে, এটি তার অংশ না হবার সম্ভাবনাই অধিক। অন্যদিকে এভিয়েশন বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন যে এটি বাণিজ্যিক বিমানের অংশ নয়, এর সাথে সহমত হয়ে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সির মত যে বিশাল সিলিন্ডারটি "বিদেশী মহাকাশ উৎক্ষেপণ যান" থেকে পড়ে থাকতে পারে।
বিবিসি সূত্রে জানা গিয়েছে ভারতের মহাকাশ প্রধান সোমনাথ বলেছেন- "এটি একটি PSLV বা অন্য কোন হতে পারে তবে পরীক্ষা না করে সঠিক ভাবে কিছুই বলা যাচ্ছে না।" তিনি আরও বলেন, ধ্বংসাবশেষের সঙ্গে কোনো বিপদের আশঙ্কা নেই।তবে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ অবশ্য বলেছে যে তারা এটিকে "বিপজ্জনক" হিসাবে বিবেচনা করছে এবং পুলিশ লোকদের নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেছে।
