International

2 years ago

International News :আমেরিকার হাত থেকে জাপানের ওকিনাওয়া দ্বীপ মুক্তির দাবিতে হাজার মানুষের মিছিল

Thousands march to demand the liberation of Japan's Okinawa island from the hands of America
Thousands march to demand the liberation of Japan's Okinawa island from the hands of America

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাইওয়ানকে কেন্দ্র করে চিন-মার্কিনের সংঘাতের পরিস্থিতি বহুদিনের। সেই সূত্রেই আমেরিকা ঘাঁটি গেড়েছিল জাপানের একটি দ্বীপে। এবার প্রতিবাদ শুরু করেছেন জাপানবাসিরা।জাপানের ওকিনাওয়া দ্বীপের কাদেনা বিমান ঘাঁটির কাছে হাজার হাজার মানুষ মার্কিন সামরিক বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে রোববার বিশাল বিক্ষোভ মিছিল করেছে। তারা সেখান থেকে মার্কিন সেনা উচ্ছেদের দাবি জানিয়েছেন। যদিও এই নিয়ে মার্কিন প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

   তাইওয়ানকে কেন্দ্র করে চীন এবং আমেরিকার মধ্যে দিন দিন সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাপানের শান্তিকামী মানুষ তাদের দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জোরালো করেছে। খবর আছাহি সিম্বুনের।

ঘটনা সূত্রে জানা যায়,৫১ বছর আগে মার্কিন সেনারা ওকিনাওয়া দ্বীপে ঘাঁটি গাড়ে। তার বার্ষিকীতে জাপানের হাজার হাজার মানুষ এই বিক্ষোভ করেছে। মার্কিন সেনারা উত্তর কোরিয়া এবং চীনকে টার্গেট করে এই দ্বীপে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ করে রেখেছে। এটাই সাম্রাজ্যবাদী রাষ্ট্রের লক্ষ্য। বিশ্বের অন্যান্য দেশে নিজেদের সৈন্য ও অস্ত্র সমাবেশ ঘটিয়ে পৃথিবীকে ত্রাসের মধ্যে রাখা। বিক্ষোভকারীরা এসব অস্ত্র সরিয়ে নিতে এবং তাদের শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। তারা জোরালো ভাষায় ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটি বন্ধের পক্ষে স্লোগান দেন। জাপানের গঠনতন্ত্র প্রিয় মানুষ হিরোশিমা,নাগাসাকির কথা ভুলে যায় নি। তাই তারা এবার প্রতিবাদ আরো জোরালো করছে।

You might also like!