International

2 years ago

International news :বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না যুক্তরাষ্ট্র

The United States will not interfere in the internal affairs of Bangladesh
The United States will not interfere in the internal affairs of Bangladesh

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা দেশে জাতীয় নির্বাচন আসন্ন। এই নির্বাচন নিয়ে দেশের আভ্যন্তরীণ উত্তেজনা যথেষ্ট। যুক্তরাষ্ট্র বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চায় না। কারণ তারা এই নির্বাচনকে ‘আভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন’ হিসাবে উল্লেখ করেছে। পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন,আমরা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাই না। এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলা দেশে কিছু সমস্যা দেখা দিয়েছে।

  সূত্রের খবর, বাংলাদেশে  একটি দল জাতীয় নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানায় ও পরে এটিকে ‘অন্যায্য ও অন্যায় নির্বাচন’ বলে দাবি করে। এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করবে তা জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন।

প্যাটেল বলেন, অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন হওয়ায় এর বাইরে আমার আর কিছু বলার নেই। প্যাটেল বলেন, যেহেতু এটি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, তাই যুক্তরাষ্ট্র চায় যে তা অবাধ ও সুষ্ঠু হোক। বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হোক। তিনি বলেন,বাংলা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলা দেশের সঙ্গে আমেরিকার একটি সুসম্পর্ক আছে।আছে পারস্পরিক বাণিজ্যিক বন্ধুত্ব।আমরা সেই সম্পর্ককে আরো দৃঢ় করতে চাই।

You might also like!