International

2 years ago

Israeli army suicide:ইজরায়েলি সেনার আত্মহত্যার প্রবণতা বাড়ছে - উদ্বিগ্ন বিশ্ব মানবাধিকার কমিশন

The trend of Israeli army suicide is increasing - the World Human Rights Commission is concerned
The trend of Israeli army suicide is increasing - the World Human Rights Commission is concerned

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   'যুদ্ধ', শুধু যুদ্ধের জন্য নিজস্ব ব্যক্তিগত জীবন শেষ হয়ে যাচ্ছে ইজরায়েলি সেনাবাহিনীর। যারা যুদ্ধ করে,তারা যুদ্ধ চায় না। যুদ্ধ চায় দেশের রাজনৈতিক নেতারা। এর ফলেই ইজরাইলে যুদ্ধক্লান্ত সৈনিকদের মধ্যে ক্রমাগত আত্মহত্যার প্রবণতা বেড়ে চলেছে। ইজরায়েলের গণমাধ্যম 'জিরো ফোর জিরো ফোর' নিউজ ওয়েবসাইটের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে ইজরায়েলি সামরিক বাহিনীর জনশক্তি অধিদপ্তরের এক  কর্মকর্তা জানান, ২০১৬ সালে ইজরায়েলে যত সেনা নিহত হয়েছেন- তার প্রধান কারণ হচ্ছে আত্মহত্যা। গত বছর ১৫ জন সেনা আত্মহত্যা করেন। তারা সবাই পুরুষ সেনা ছিলেন। এর ফলে তীব্র অসন্তোষ প্রকাশ পাচ্ছে ইজরায়েলি সেনা বাহিনীর মধ্যে।


  মধ্য এশিয়ায় খবরদারি ও দখলদারি করার বাসনা নিয়েই এখন উদ্ধত ইজরাইল।

ইজরাইলি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হারজি হালেভি সেনা সদস্যদের এই আত্মহত্যার ঘটনাকে মারাত্মক উদ্বেগজনক বলে সতর্ক করেছেন। মূলত হতাশা থেকেই এই আত্মহত্যা বলে জানা যায়। ইজরায়েলি সেনা বাহিনীর এক আধিকারিক জানান,'গত বছর যেসব সেনা আত্মহত্যা করেছেন তারা সবাই বাধ্যতামূলক সামরিক বাহিনীদের যোগদানের কারণে এসেছিলেন। তবে তারা সামরিক প্রশিক্ষণ নেয়ার সময় নয়, এর পরেই তারা আত্মহত্যা করেন’। 


  ইজরাইলি সামরিক কর্তৃপক্ষকে এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

ইজরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে দেশটিতে তিনজন সেনা আত্মহত্যা করেছে। এর মধ্যে দুইজন মারা গেছে গত সপ্তাহে। ইজরাইলি পার্লামেন্ট নেসেটের তথ্য ও গবেষণা কেন্দ্রের সরবরাহকৃত পরিসংখ্যান বলছে, প্রতিবছর ইজরাইলে অন্তত ৫০০ আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়। এর মধ্যে অন্তত ১০০ ব্যক্তির বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। স্বাভাবিক কারণেই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব মানবাধিকার কমিশন।


You might also like!