
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মেক্সিকোতে শোকের ছায়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছ,মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৪ মে) উত্তর সীমান্ত রাজ্য তামাউলিপাসে এ দুর্ঘটনা ঘটে। মেক্সিকো পুলিশ জানিয়েছে, সংঘর্ষে মালবাহী ট্রেলার ও মিনিবাসটিতে আগুন ধরে যায়। এতে যাত্রীদের অনেকে প্রাণ হারান। প্রবল আঘাতে গাড়ির তেলের ট্যাংক ফেটে যায়। মুহূর্তে আগুনে পুড়ে যায় সমস্ত গাড়ি।
প্রশ্ন উঠেছে,এই মেক্সিকোতে বার বার করে কেন গাড়ি দুর্ঘটনা ঘটে? অনেকে মনে করেন,ঠিক মতো নিয়ম মেনে ওরা গাড়ি চালায় না। তা ছাড়াও ওদের গাড়ির গতি থাকে বেশি। যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ মেক্সিকোয় প্রায়শই বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। অনেক সময় কাভার্ডভ্যানে করে দরিদ্র দেশগুলোর অভিবাসীদের যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছে দেয় দালালরা। যেন সহজেই দেশটিতে প্রবেশ করতে পারে।
এই গোপনে মাইগ্রেশনের কারণেই বার বার এমন মৃত্যুর কবলে পড়ে মেক্সিকোর গাড়ি।
