
প্যারিস, ১৪ জুলাই : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁ ও ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বাস্তিল দিবসের কুচকাওয়াজের সাক্ষী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৪ জুলাই, বাস্তিল দিবস, যা ফ্রান্সের জাতীয় দিসব। শুক্রবার সকাল থেকেই প্যারিসের রাস্তায় সেনাবাহিনীর কর্মী এবং যানবাহন টহল দিতে শুরু করে দিয়েছিল। ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষ্যে প্রতি বছরের মত এই বছরেও শুরু হয় বাস্তিল দিবস প্যারেড। ফ্রান্সের জাতীয় দিবসের এই প্যারেডে অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনীর পঞ্জাব রেজিমেন্ট, ভারতীয় নৌবাহিনী এবং বায়ুসেনার দল।
এই বারের বাস্তিল দিবসের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁ ও ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বাস্তিল দিবসের কুচকাওয়াজের সাক্ষী হন। ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁ এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন প্যারিসে বাস্তিল ডে প্যারেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। ফরাসি ফার্স্ট লেডি ও অন্যান্যদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, প্যারিসে বাস্তিল ডে প্যারেডে ফ্লাইপাস্টে ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমান অংশ নেয়। প্যারিসের আকাশে ভারতের রাফালকে উড়তে দেখেন প্রধানমন্ত্রী ও করতালি দিয়ে অভিবাদন জানান।
