International

2 years ago

Bilawal Bhutto arrived in Goa: এসসিও বৈঠকে যোগ দিতে গোয়া পৌঁছলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি

Pakistan Foreign Minister Bilawal Bhutto  Zardari  (File Picture)
Pakistan Foreign Minister Bilawal Bhutto Zardari (File Picture)

 

পানাজি, ৪ মে : সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে গোয়ায় পৌঁছেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। বৃহস্পতিবার ও শুক্রবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দিতে ভারতে এলেন তিনি। ভারত-পাক ক্ষয়িষ্ণু সম্পর্কের আবহে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ভারতে পৌঁছনোর আগেই টুইটারে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন বিলাওয়াল।

এর মাধ্যমে ১২ বছর পর ভারতে পা রাখলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী । ভুট্টোর আগে হিনা রাব্বানি খাঁ ২০১১ সালে ভারত সফর করেছিলেন। গোয়াগামী বিমানে উঠে বিলাওয়াল টুইটারে লেখেন— ‘বৈঠকে যোগ দেওয়ার জন্য আমার সিদ্ধান্ত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সনদের প্রতি পাকিস্তানের দৃঢ় প্রতিশ্রুতিকে তুলে ধরা। মিত্র দেশগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনায় আমি উদগ্রীব।’

আর আগে এপ্রিলে পাক বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জারাহ বালোচ সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, জয়শঙ্করের আমন্ত্রণে সাড়া দিয়েই ভারতে যাচ্ছেন বিলাওয়াল। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথে উপস্থিত ছিলেন পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার পর বিগত ৯ বছরে আর কোনও পাকিস্তানি রাষ্ট্রপ্রধান কিংবা শীর্ষ নেতৃত্ব ভারত সফরে আসেননি।

You might also like!