International

2 years ago

Japan got the US island of Okinawa back:যুক্তরাষ্ট্রের ওকিনাওয়া দ্বীপ ফেরত পেল জাপান

The national flag of Japan is being raised on the island of Okinawa
The national flag of Japan is being raised on the island of Okinawa

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃজাপানের ওকিনাওয়া দ্বীপটির আগের নাম ছিল রুয়ুকুয়ু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রক্তক্ষয়ী লড়াইয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। এর পর থেকে দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই ছিল। অবশেষ ১৯৭২ সালের এই দিনে দ্বীপটির নিয়ন্ত্রণ ফিরে পায় জাপান। এর নতুন নাম হয় ওকিনাওয়া। দ্বীপটির আয়তন ৪৬৩ বর্গমাইল।

ওয়াল্ট ডিজনির অন্যতম জনপ্রিয় চরিত্র মিকি মাউস। ১৯২৬ সালের এদিনে প্রথমবারের মতো পর্দায় এ চরিত্র উপস্থাপন করা হয়। স্বল্প দৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র ‘প্লেন ক্রেজি’–এর মাধ্যমে পর্দায় হাজির হয় মিকি মাউস। 

চীনের হান সাম্রাজ্যের পতনের পর জেনারেল লিউ বেই শু–হান রাজ্য প্রতিষ্ঠা করেন। চীনের ইতিহাসে যে তিনটি রাজ্য সম্মিলিতভাবে ‘থ্রি কিংডম’ নামে পরিচিত ছিল, তার একটি এই শু হান।

ন্যাশনাল ওমেন সাফরেজ অ্যাসোসিয়েশন—যুক্তরাষ্ট্রের নারী অধিকার রক্ষার একটি সংগঠন। মার্কিন নারীদের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছিল সংগঠনটি। ১৮৬৯ সালের এদিনে সংগঠনটির যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রতিষ্ঠা করেন এলিজাবেথ কেডি স্ট্যানটন ও সুসান বি অ্যান্থনি নামের দুজন অধিকারকর্মী।


You might also like!