International

2 years ago

Huge amount of gold seized at Chittagong airport :চট্টগ্রাম বিমান বন্দরে বিপুল সোনা বাজেয়াপ্ত

Tatgram Shah Amanat International Airport
Tatgram Shah Amanat International Airport

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দর যার পোশাকি নাম চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর । এই বিমান বন্দর বাংলাদেশের চোরা চালানকারিদের অন্যতম কেন্দ্র। সেখানেই ৯৬৩ গ্রাম ওজনের সোনার বার ও গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এসব সোনা জব্দ করেন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আবদুল করিম নামের ওই যাত্রীর ব্যাগ থেকে এসব সোনা বাজেয়াপ্ত করা হয়। তাঁর বাড়ি ফেনীর পরশুরামে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, করিম বৈধভাবে একটি সোনার বারের (১০০ গ্রাম) শুল্ককর পরিশোধ করেন। তবে সন্দেহ হওয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাঁর ব্যাগ তল্লাশি করেন। পরে আরও ১২টি বার পাওয়া যায়।

  বিমানবন্দরের কর্মকর্তারা জানান, সোনা পাচারের চেষ্টা করায় করিমের বৈধভাবে আনা সোনাও জব্দ করা হয়। সব মিলিয়ে তাঁর কাছ থেকে ৮২ লাখ টাকা মূল্যের ৯৬৩ গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়। পরে তা বিমানবন্দরে নিয়োজিত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে এনএসআই। করিমের বিরুদ্ধে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশ থেকে সোনার বার আনার সীমা কমানো হয়েছে। ভরিপ্রতি করভার বাড়ানো হয়েছে দ্বিগুণ। বাজেটে কড়াকড়ি আরোপের তিন দিনের মাথায় এই সোনার বার বাজেয়াপ্ত করা হলো।

You might also like!