Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Vladimir Putin:নির্বাচনে বিপুল জয়ের পর মার্কিন গণতন্ত্রকে কটাক্ষ করলেন পুতিন

Vladimir Putin
Vladimir Putin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নির্বাচনে বিপুল জয়ের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অনেক পশ্চিমা দেশের চেয়ে রাশিয়ার গণতন্ত্র বেশি স্বচ্ছ। রাশিয়ার নির্বাচন প্রসঙ্গে পুতিন বলেন, এটি স্বচ্ছ, একেবারেই বস্তুনিষ্ঠ। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের মেইল-ইন ভোটের মতো নয়, সেখানে ১০ ডলার দিয়ে একটি ভোট কেনা যায়। 

রাশিয়ায় ১৫ থেকে ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে পুতিন ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। এক বুথফেরত জরিপে এই তথ্য উঠে এসেছে। এই জয়ের ফলে বর্তমান রুশ প্রেসিডেন্ট পুতিন আরও ছয় বছরের জন্য দেশটির ক্ষমতায় থাকছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পুতিন ইতিমধ্যে রাজধানী মস্কোতে বিজয়ভাষণ দিয়েছেন।পুতিন তাঁর সমর্থকদের বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান-সংশ্লিষ্ট বাকি কাজগুলোর সমাধানকে অগ্রাধিকার দেবেন তিনি। রাশিয়ার সামরিক বাহিনীকে তিনি শক্তিশালী করবেন।

পুতিন বলেন, সামনে অনেক কাজ আছে। কিন্তু রুশরা যখন ঐক্যবদ্ধ হয়, তখন যে-ই ভয় দেখাতে চায়, দমন করতে চায় না কেন, ইতিহাস বলে, কেউ সফল হয়নি। তারা এখন সফল হয়নি। ভবিষ্যতেও সফল হবে না।

রুশ প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন। পুতিন বলেন, তিনি রাশিয়ার এই নির্বাচনকে গণতান্ত্রিক বলে মনে করেন।মার্কিন টিভি নেটওয়ার্ক এনবিসি পুতিনের কাছে জানতে চেয়েছিল, তাঁর পুনর্নির্বাচিত হওয়া গণতান্ত্রিক কি না।জবাব দিতে গিয়ে পুতিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও বিচারব্যবস্থার কড়া সমালোচনা করেন।

পুতিন বলেন, (যুক্তরাষ্ট্রে) যা ঘটছে, তাতে সারা বিশ্ব হাসছে। এটা কেবল একটি বিপর্যয়, গণতন্ত্র নয়। যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে আক্রমণ করার জন্য প্রশাসন, বিচারব্যবস্থাসহ অন্যান্য বিষয়ের ব্যবহার করা কি গণতান্ত্রিক?পুতিনের এই মন্তব্য স্পষ্টতই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। তাঁর বিরুদ্ধে এখন চারটি ফৌজদারি মামলা আছে।















You might also like!