
ইসলামাবাদ, ২০ আগস্ট : পাকিস্তানের পিন্ডি ভাট্টিয়ানের কাছে ফয়সালাবাদ মোটরওয়েতে করাচি থেকে ইসলামাবাদে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে পণ্যবাহী গাড়ির সংঘর্ষে ১৬ জন প্রাণ হারিয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। পণ্যবাহী গাড়ির মধ্যে ডিজেল ড্রাম ছিল। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে।
জেলা পুলিশ সুপার জানিয়েছেন, আহতদের পিন্ডি ভাট্টিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়। আশপাশের লোকজন বাসের জানালা ভেঙে যাত্রীদের নামানোর চেষ্টা করে। দুর্ঘটনায় উভয় গাড়ির চালকও নিহত হয়েছেন।
