Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2025 : মায়ের আগমন-গমন কোন বাহনে? ভয় না ভরসা, কী বলছে এই বছরের দুর্গাযাত্রা?

Durga Puja 2025
Durga Puja 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অপেক্ষা আর কয়েক দিনের। তারপরেই শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে বাঙালি। দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো 2025 (Durga Puja 2025)। শাস্ত্র মতে, বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমিতে গমন হয়। সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার ওপর নির্ভর করে দেবীর কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায়। এবছর মা দুর্গার আগমন শুভ  না অশুভ ইঙ্গিত? 

২০২৫ সালে দেবী দুর্গার আগমন- গমনঃ 

এই বছর দেবী দুর্গার আগমন গজে, যার ফলে বসুন্ধরা শস্য শ্যামলা হয় এবং গমন দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক। যার অর্থ, দেবী আগমন শুভ হলেও, গমন অশুভ ইঙ্গিত। গত বছর অর্থাৎ ২০২৪ সালে দেবী দুর্গার আগমন হয় দোলায়, যার ফল মড়ক এবং গমন হয় ঘোটকে, যার ফল ছত্রভঙ্গ।  শাস্ত্রে বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ।  ২০২৩ সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘটকে। 

কোন বাহন কিসের প্রতীক? 

দোলা: দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মড়কের প্রতীক। 

নৌকা: নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভাল ফসল হয় । 

গজ: গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়। 

ঘোটক: ঘোটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত। 

দুর্গা পুজো ২০২৫ ক্যালেন্ডার 

মহালয়া- ২১ সেপ্টেম্বর, রবিবার

মহাপঞ্চমী- ২৭ সেপ্টেম্বর, শনিবার 

মহাষষ্ঠী - ২৮ সেপ্টেম্বর, রবিবার 

মহাসপ্তমী- ২৯ সেপ্টেম্বর, সোমবার

মহাষ্টমী- ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার

মহানবমী- ১ অক্টোবর, বুধবার 

মহদশমী- ২ অক্টোবর, বৃহস্পতিবার  

২০২৫-র লক্ষ্মী পুজো কবে পড়েছে? 

আগামী বছরের লক্ষ্মী পুজো পড়েছে ৬ অক্টোবর, সোমবার 

২০২৫-র কালী পুজো কবে পড়েছে? 

২০  অক্টোবর, সোমবার পড়েছে কালী পুজো 

২০২৫-র ভাইফোঁটা ২০২৫ কবে পড়েছে? 

২৩ অক্টোবর, বৃহস্পতিবার পড়েছে ভাইফোঁটা

You might also like!