Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Zareen Khan Mother Dies: মাকে হারিয়ে শোকস্তব্ধ জ়রীন খান, ৮১ বছরে প্রয়াত পরভীন খান

Zareen Khan with her mother
Zareen Khan with her mother

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী জ়রীন খান-এর জীবনে নেমে এল গভীর শোক। দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর ৮ এপ্রিল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা পরভীন খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মায়ের প্রয়াণের খবর নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। জানা গেছে, সকাল প্রায় ১০টা নাগাদ সম্পন্ন হয়েছে শেষকৃত্য। গত কয়েক বছর ধরেই বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন পরভীন। সেই সময় মায়ের পাশে থেকে সব দায়িত্ব সামলাতেন জ়রীন। এমনকি কাজ থেকেও বিরতি নিয়েছিলেন তিনি, শুধুমাত্র মায়ের দেখাশোনার জন্য।

কয়েক মাস আগেও সামাজিক মাধ্যমে মায়ের সুস্থতার জন্য প্রার্থনা চেয়েছিলেন অভিনেত্রী। তিনি লিখেছিলেন, “আমি মায়ের উপর প্রত্যেক মুহূর্তে নির্ভরশীল। মাকে ছাড়া এক পা চলতে পারি না। আমার মা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য সবাই প্রার্থনা করুন।” মাকে হারিয়ে শোকস্তব্ধ তিনি।


অভিনেত্রীর জীবনের সংগ্রামের কথাও নতুন করে সামনে এসেছে এই ঘটনায়। বহু বছর আগে তাঁদের ছেড়ে চলে যান তাঁর বাবা। সেই সময় সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে মা ও দুই মেয়ের উপর। পরিবারকে সামলাতে প্রথম জীবনে কল সেন্টারে কাজ করতেন জ়রীন। পরে অভিনয় জগতে পা রাখেন শুধুমাত্র পরিবারের আর্থিক স্থিতি ফেরাতে।  প্রসঙ্গত,  সলমন খানের সঙ্গে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন জ়রীন। তবে পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের লড়াইয়েই বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। মাকে হারানোর এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন অনুরাগী ও সহকর্মীরা। 


You might also like!