Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Sohini Sarkar:স্বামীর সঙ্গে নতুন ছবি দিয়ে সোহিনী লিখলেন, ‘আগলে রাখব’

Sohini Sarkar
Sohini Sarkar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডের জনপ্রিয় গায়ক-গায়িকার বিয়ে হয়ে গেছে সোমবার। বলছি শোভন-সোহিনীর কথা। শ্বশুরবাড়িতে হয়ে গেল বউভাত। সেই আনন্দঘন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন জনপ্রিয় এই নায়িকা। স্বামী শোভনকে দিলেন আগলে রাখার বিশেষ বার্তা।

সোমবার দক্ষিণ ২৪ পরগনার এক রাজবাড়িতে বসে সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়ের আসর। সেখানে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা। আইনি বিয়ে-সিঁদুরদান-মালাবদল সেরেছেন বহুল আলোচিত এই যুগল।এরপর ঘরোয়া বউভাতের আয়োজন হয়েছে শোভনের বাড়িতে। বউভাতের অনুষ্ঠানে সোহিনী পরেছেন গোলাপি রঙের বেনারসি শাড়ি। মাথাভরা সিঁদুর। শাড়ির সঙ্গে সোনার গয়নায় সাবেকি সাজে অনন্য নববধূ। সোহিনীর সাজ দেখে উচ্ছ্বসিত ভক্তরাও।

বউভাতের ছবিগুলো দেখে স্পষ্ট যে স্বামীকে ভালোবাসার অটুট বন্ধনে আগলে রাখতে চান স্ত্রী সোহিনী। শোভনের হাতে হাত রেখে ছবি তুলেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আগলে রাখব, যত্নে থাকব’।

বিয়ের ঠিক এক বছর আগেই প্রথম দেখা শোভন-সোহিনীর। তাই তো বিয়ের দিন অভিনেত্রী লিখেছিলেন, ‘দেখা হওয়ার এক বছরে একই সঙ্গে একই ঘরে।’ তাঁদের বিয়েতে পরিচিত মুখ হিসেবে দেখা গেছে সৌরভ দাস, দর্শনা বণিক, অলিভিয়া সরকার, উষসী চক্রবর্তীসহ বেশ কয়েকজনকে।


You might also like!