Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Urvashi Rautela:হাসপাতালে উর্বশী,শ্যুটিং সেটে মারাত্মক দুর্ঘটনা

Urvashi Rautela
Urvashi Rautela

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃশ্যুটিং সেটে তারকাদের দুর্ঘটনার কথা আখছাড় শোনা যায়। অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে অনেক সময়ই চোট পান তারকারা। এবার শ্যুটিং করতে গিয়ে চোট পেলেন বলিউডের গ্ল্যাম ডিভা ঊর্বশী রাওতেলা। নানদামুরি বালাকৃষ্ণার নির্দেশনায় তেলুগু মুভি NBK 109-এর শ্যুটিং করছিলন ঊর্বশী। সেই সময়ই চোট পান অভিনেত্রী। আঘাত এতটাই গুরুতর যে তাঁকে তড়িঘড়ি হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ছবিতে ঊর্বশীর সঙ্গে রয়েছেন বলি অভিনেতা ববি দেওল। ঊর্বশীর টিমের তরফে প্রেস বিজ্ঞতি জারি করে জানানো হয়েছে শ্যুটিং সেটে আঘাত লাগার দরুণ ফ্র্যাকচর হয়েছে ঊর্বশীর। দ্রুত সুস্থ হয়ে উঠতে আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী। একটি কঠিন দৃশ্যের শ্যুটিং চলছিল। সেই সময়ই আচমকা চোট পান। ব্যথায় কাতরাছিলেন অভিনেত্রী। তখনই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কীভাবে ঘটল এই ঘটনা? সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, তেলুগু সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণর আসন্ন সিনেমা ‘NBK 109’-এর শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। হায়দরাবাদে এই শুটিং হচ্ছিল। একটি অ্যাকশন দৃশ্য রেকর্ড করার সময় দুর্ঘটনাটি ঘটে। চোট পান উর্বশী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, অভিনেত্রীর হাড় ভেঙেছে। তবে শরীরে কোন অঙ্গে আঘাত তা এখনও জানা যায়নি।

অভিনেত্রীর টিম জানিয়েছে, প্রবল যন্ত্রণার মধ্যে রয়েছেন তিনি। চিকিৎসকরা সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে উর্বশীর চোটের খবর পেয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। তারকার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা। প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে ‘NBK 109’ ছবির শুটিং শুরু হয়েছিল। চলতি বছরে অক্টোবর মাসে সিনেমা হলে ছবির মুক্তি পাওয়ার কথা। নন্দমুরি বালাকৃষ্ণ, উর্বশী রাওতেলা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দুলকর সলমন ও প্রকাশ রাজ।


You might also like!